Profile Photo

মোঃ বায়েজীদOffline

  • Bayejid
  • Profile picture of মোঃ বায়েজীদ

    মোঃ বায়েজীদ

    4 years, 7 months ago

    “অনুকাব্য”
    শুষ্ক মুখের হাসি
    কেন যে ভালোবাসি ?!
    বুকে বাঁধে বাসা
    তাই ছুটে আসা ।
    সরল মুখের বুলি
    হৃদয়ে তারে তুলি
    চোখে চোখের খেলা
    শুধুই কি অবহেলা ?
    চৈত্রের দিনগুলি
    কিভাবে আর ভুলি !
    দিবসের শেষ বেলা
    তোমাকেই দেই বালা ।
    হৃদয়ের যতো আশা
    বাঁধতে পারে না বাসা
    সুদূরে যায় ছুটে
    তোমাকে আঁকে পটে ।
    তোমার চোখের লাজ
    হৃদয়ে হানে বাজ
    শরতের রাঙা ফুলে
    জড়াবো তোমার চুলে ।
    কতবার হলে দেখা
    বলবে ডেকে –‘‘ সখা ,
    হোক যতোই ভুল
    বেণীতে জড়াও ফুল । ’’
    অথচ দেখ হায় ,
    এমন হবার নয় ।
    তবুও এই ঘোর
    কাটবে কবে মোর !
    অন্তরের এই জ্বালা
    বলি –‘‘ ওরে পালা ! ’’
    তবু আসে চলে
    সন্ধ্যা আঁধার হলে ।
    স্বপ্নের জাল বোনে
    সুতা হীন এই মনে ।

    15
    12 Comments
Skip to toolbar