Profile Photo

যুবক অনার্যOffline

  • jajan
  • Profile picture of যুবক অনার্য

    যুবক অনার্য

    4 years, 8 months ago

    আমি যে বস্তুত একজন দাগী আসামি
    যুবক অনার্য

    আইনের চোখে আমি একজন
    দাগী আসামি
    ব্যক্তিগতভাবে প্রমাণ সাইজের পাপী
    ঈশ্বরের চোখে অপ্রিয় কীট।
    আমি আসলে জানি না –
    জগতে নিষ্পাপতা বলে কিছু হয় কিনা
    এবং হওয়াটা কি আদৌ সম্ভবপর কিছু!
    হলেও – তাতে কি বঞ্চনা ছাড়া
    পাওয়া যায় অন্য কোনো কিছু-
    যা আসলে পাওয়াটাই প্রায়শ অনিবার্য
    হয়ে ওঠে!
    আমি বিশ্বাস করি কিংবা ক’রে
    নিষিদ্ধ রকমের সুখ পাই,
    যে, এই পৃথিবীর কোনো কিছুই
    নিষ্পাপ নয়-
    পাপমুক্ত নয় প্রার্থনাগৃহ, গৃহের প্রার্থনাকারীগণ
    নিষ্পাপ নয় কোনো প্রতিষ্ঠান
    কোনো রাষ্ট্র প্রেমিক প্রেমিকা যুগল
    কিংবা স্বামী স্ত্রী
    নিষ্পাপ নয় এমনকি কোনো পিতা- মাতা
    নিষ্পাপ নয় যে নারী চুষেনি লিঙ্গ
    নিষ্পাপ নয় যে পুরুষ চুষেনি যোনি
    নিষ্পাপ নয় যারা ধর্মানুষ্ঠানে
    মঞ্চ কাঁপিয়ে মুখে ফেনা তুলে ফেলে-
    ‘মৃত্যুর পূর্বে নিষ্পাপ হয়ে
    কবরে যেতে হবে নইলে
    পারলৌকিক মুগুর থেকে
    বাঁচাতে পারবে না কেউ’।
    এবং মজার বিষয় হলো –
    নিজস্ব পাপ নিয়ে এসকল বক্তার
    তেমন কোনো মাথা ব্যাথা নেই।
    মানুষেরা সারাক্ষণ
    শয়তানের লিঙ্গ চুষে ঘোষনা দেয় – শয়তানের বিরুদ্ধেই নাকি তাহাদের আজন্ম লড়াই।
    এইসব স্বঘোষিত নিষ্পাপ লোকেরা ততোটাই নিষ্পাপ
    যতোটা পাপহীন হলে ঈশ্বরকেই
    বিক্রি করে কিনে ফেলা যায়
    সুলভ কিস্তিতে!

    6
    4 Comments
Skip to toolbar