-
পথভোলা পথিক
———————–
দিক ভুলেছিনু আমি সে পথে-
যে পথে প্ৰাচীন মঠ এক
হেলে আছে বিস্ময় অভিমানে !
যেথা মন আমার ছিল বনবাসে
সেথা যেতে চায় না মন আবার,
পথভোলা পথিক হবে যে, না ফেরার !
পথ ভুলে পথফুল এনেছিনু কুড়ায়ে
মনমন্দিরে রেখেছিনু সাজায়ে
তাঁর সুবাসে হিয়া স্নিগ্ধ আমার !
দিক যাই ভুলে ও পথে
তাই ওহে যেতে চায় না মন আবার।
ফলেছিলো সন্যাসীর ভবিষ্যৎ বাণী
দিক ভুলে যাবে যেথা গ্রহন করিবে পাণি !
ডালিম গাছ মন্দিৱ পাশে
ছবি তুলেছিনু সেই সোনালী শৱতে
স্মৃতি আৱ ছবি এখনো আঁকা মনে ।
জানি পথভোলা সেই পথচারী যাবে ভুলে,
হয়তো অনেক শ্রম দিয়ে আনবে স্মরণে-
আনমনা পথভোলা পথিক এসেছিল
হেলেপড়া প্রাচীন মঠপ্রাঙ্গনে অকারণে।
——উত্তম, আগস্ট 24, 20214 Comments
Friends
রায়হান
@arm302099
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
Syed Farah
@syedfarah
সাম্য রায়
@gourabroy
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
abrar
@abrar
আবু রায়হান মোহাম্মদ
@bmahsan
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


অসাধারণ লেখনী। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবি।