-
পালাবদল
******** স্মৃতি রানী রত্নাপালাবদলের অমোঘ সত্যে
বদলে গেছে সেই ছোট্ট চারা গাছটি
সেই সেদিনের অঙ্কুরিত গাছটি আজ
ফুলে ফলে মহিরুহে সুশোভিত
কিন্তু বদলাইনি আমি! আজো একই আছি।সেদিনের সেই ময়লা ফেলার নর্দমাটা আর নেই,
সেখানে আজ মস্ত বড় দালান!
কত নতুনের পদ চারনায় মুখরিত চারিদিক
বদলাতে পারিনি শুধু আমি!
এইতো এখনো তেমনি আছি।।সেদিনের সেই ছোট্ট নালাটা আজ বিশাল, দীর্ঘ,প্রশস্ত,
বেড়েছে দুই কিনারার দূরত্ব।
বিশাল থেকে বিশালতর হয়ে কত পথ দিয়েছে পাড়ি।
কিন্তু আমি থমকে গেছি!
পা বাড়িয়ে এগুতে পারিনি সেখানেই আছি।আমার হৃদয় বাগানের সেই মানুষটা কে দেখলাম।
তার সংসার হয়েছে, সন্তান,
পরিবার সবকিছু আজ পূর্ণতা পেয়েছে।
অথচ আমি স্তব্ধ! তারি অপেক্ষার প্রহর গুনে গুনে
ক্লান্ত হয়ে নির্বিকার দাড়িয়ে আছি।আমি সেই ছোট্ট বাবুটার কথা বলছি।
আধো আধো বোল আজো কানে বাজে
মুখফুটে বলতে পারতোনা, আজ তার
কথার ঝঙ্কার আমাকে মুগ্ধ করেছে,
আর ভাষাহীন আমি! তা কেবলই শুনছি।আমি সেই মেয়েটার কথা বলছি
যে মেয়েটা লিখতে গিয়ে হাত কাঁপতো
অসহায়ের মত তাকিয়ে থাকত,
কোন রকমে পাশ করে বড় চাকরি করে।
আর আমি আজও শেষ করতে পারিনি! লিখেই যাচ্ছি।পাশের বাড়ির কাজের ছেলেটার কথা বলছি
দুমুঠো ভাতের আশায় আমাদের গোয়ালঘরে কাজ করতো,
ভাতের ফেনটুকু বাড়ি নিয়ে যেত।
তার আজ অনেক টাকা!! সবাই তাকে সম্মান করে,
আর আমার পকেট আজো শূন্য।আমার ছোট্ট খোকাটার কথা বলছি,
আমার হাতে নাখেলে পেট ভরতোনা,
আমাকে ছারা যার ঘুম আসতোনা।
সে আজ নিজেই পেট পুরে খাচ্ছে, আমাকে ছাড়া দিব্যি ঘুমোচ্ছে,
আর আমি হতবাক!! তা শুধু চেয়ে দেখছিপূর্বপাসের বেগবান খালটার কথা বলছি
তার স্রোতের বেগটা আর নেই! কচুরিপানারা তাকে জাপটে ধরেছে,
তার বুকে এখন আর ঢেউ আসেনা,ছোট ছোট নৌকারা আর ছোটাছুটি করেনা,
কোলাহলের বিরক্তিটাও আর নেই। মানুষের প্রয়োজনে থেমে গেছে তার জীবন প্রবাহ!!
সেও আজ আমারি দলে, জীবনের পালাবদলে বদলাই নি আমি।।20 Comments-
@nurnabi ধন্যবাদ প্রিয় কবিয়াল
-
@drako ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় কবিয়াল
-
@mnazrul94 কৃতজ্ঞতা প্রকাশ করছি উৎসাহ দেয়ার জন্য
-
@prithula শুভেচ্ছা প্রিয় লেখক

স্মৃতি রানী রত্না
Teacher and writer
নামের উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না
নামের উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA
ঠিকানায় উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল
Friends
Ali Sohel
@ali-sohel
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
Jewel hazari
@jewel50
Niaz Aziz Dip
@niazdip
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan



খুব সুন্দর প্রকাশ প্রিয়