Profile Photo

UTTAM KUMAR BISWASOffline

  • uttamk
  • Profile picture of UTTAM KUMAR BISWAS

    UTTAM KUMAR BISWAS

    4 years, 7 months ago

    প্রকৃতি প্রেম
    —————–
    ভালো থেকো, সুস্থ থেকো,
    থেকো তুমি সুখে নিৱাপদে,
    হে আমাৱ নিবিৱ ভালবাসা।
    থেকো স্মৃতিতে চিৱ অম্লান;
    আমাৱ স্নেহাবৃত সেই শৈশব,
    দুৱন্ত কৈশোৱ, ঝড়ো যৌবন,
    জীবনেৱ আঁকা আকাবাঁকা-
    ছবিৱ বিচিত্ৰ ৱঙেৱ সে গাঁথা।
    হে বিশাল বিচিত্ৰ বিশ্বপ্ৰকৃতি,
    লহো মোৱ কৱজোড়ে প্ৰণাম,
    তোমা তৱে চিৱ কৃতজ্ঞ মহান।
    কত স্নেহ প্ৰেম ভালবাসা দিয়ে
    অনন্ত কাল কৱেছো মা’ লালন।
    তোমার নিরাপদ নিবাস হোক;
    তুমি থেকো সুন্দর তোমার মত।
    মানুষ যেন না করে আর বিকৃত,
    না করে প্রকৃতি মায়ের রূপহরণ!
    মা তুমি থেকো নিরাপদ জগতে-
    থেকো চির নতুন হে হৃদস্পন্দন।
    ——উত্তম, Nov, 22, 2021
    0 comments

    9
    4 Comments
Skip to toolbar