Profile Photo

ঠিকানাহীন অরণ্যOffline

  • Vobertale.aranna
  • স্বপ্নের সাথে দেখা

    স্বপ্নায় স্বপ্নের সাথে দেখা গোপনে
    খুঁজে পাওয়া চন্দ্রিমা নিবিড় আলিঙ্গনে
    তৃষ্ঞার্ত পেয়ালায় দ্রুত শ্বাস প্রশ্বাস
    ঢেউ খেলে জোয়ারে উম্মত্ত উচ্ছাস।

    রুক্ষতা ভেসে যায় কোমনীয় ছোঁয়াতে
    রহস্য খুঁজে চলে প্রেম কলম দোয়াতে
    রক্ত লাল ললাটে কন্ঠে মধুর ছন্দ
    বন্যতার দাপটে খুঁজে পায় আনন্দ।

    পিপাসার প্রান্ত হাতড়ে বেড়ায় কিনারা
    জলপ্রপাত ঠেকিয়ে দেয় বাস্তব চেহারা
    ঘোর থেকে বেরিয়ে ভয় পাছে কিছু হয়
    আত্নায় আত্নায় তাই বুঝি কথা কয়।

    10
    5 Comments

ঠিকানাহীন অরণ্য -

লেখক

আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ

কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ

প্রেম আমার ধর্ম,  ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ

আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে

জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?

আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---

Skip to toolbar