-
অনন্য প্রকৃতি
———————
নিরব প্রভাত ।
ক্ষীণ আলোয় শান্ত প্রকৃতি ।
পাখির কলরবে এ যেনো অশান্ত প্রায় ।
অরূণোদয়ের প্রতীক্ষা ।
বিশুদ্ধ নিঃশ্বাস-প্রশ্বাস প্রশান্তি এনে দেয় ।
ব্যস্ততাময় জীবন-জীবিকার তাগিদে ধাবমান জনতা ।
কাঠপোড়া রৌদ্রের তীব্রতায় দিকভ্রান্ত ফিঙে ।
কখনো হিংস্র কালবৈশাখীর দোর্দণ্ডপ্রতাপ ।
শঙ্কিত আমি ।
ঝরে পড়া কৃষ্ণচূড়ার নিদারুণ মর্মব্যথা!
কানপেঁতে শুনি ।
বাসন্তী, নীল, হলুদ এবং অগ্নিবর্ণ ফুলের অনুপম সৌন্দর্য ।
অবাক হয়ে দেখি অনাবিল সবুজ প্রান্তর ।
গ্রাম্যবধূর আশমানি রঙা শাড়ির আঁচল উড়ে মৃদু বাতাসে ।
নহরের তীরে কাশবনে সাদা বক দম্পতির লুকোচুরি ।
কেটে আসা রঙিন ঘুড়ি হারিয়ে যায় অচিন আকাশে ।
আঁকাবাঁকা মেঠো পথে দুরন্ত শৈশবের পদাঙ্ক ।
শির উঁচু করা পাহাড়ে দাঁড়িয়ে স্পর্শ করি কুজ্ঝটিকা ।
মায়াবী দিগন্তের হাতছানি ।
আষাঢ়ে বৃষ্টিভেজা কিশোরীর প্রাণোচ্ছলতা ।
টিলার পাদদেশে নৃ-গোষ্ঠীর আনারস, চা, কলা ও ঝুমচাষের উপর বিমুগ্ধ দৃষ্টিপাত ।
ঝর্নার নির্মল স্রোতধারায় প্রাণবন্ত হয়ে উঠে লতা-গুল্ম, শ্যাওলা ও নুড়িপাথর ।
পাহাড়ী বনফুলের মাতাল গন্ধে দিশেহারা ভ্রমর ।
পরিশুদ্ধ ভালোবাসা স্পর্শ করে প্রেয়সীর মন ।
তেজোদীপ্ত সূর্যের আলোয় মুক্তা জ্বলে দূর সাগরের জলরাশিতে ।
নীলিমায় অদৃশ্য হয় শুভ্র তুলা মেঘ ।
কদাচিৎ, গহীন বন থেকে বাতাসে ভেসে আসে ক্ষুধার্ত বাঘের আর্তনাদ ।
অভাবী জেলের আশা-আকাঙ্খা বন্ধকী থাকে অসীম সমুদ্রের কাছে ।
সৈকতে ধেয়ে আসা উত্তাল ঢেউগুলো নৃত্যের তালে তালে মুছে দেয় মানব পদচিহ্ন ।
গাংচিল দুর্বার গতিতে উড়ে যায় অজানা গন্তব্যে ।
ধলেশ্বরী নদীর ঢেউয়ের বাঁকে এক চিলতে সুখের হাসি ।
লাল কাঁকড়াগুলো বুনো উল্লাস করে তটভূমিতে ।
গোধূলির রক্তিম আভায় আচ্ছন্ন পশ্চিমাকাশ ।
অতিষ্ঠ করে তোলে ঝিঁঝি পোকার অবিরাম ঝাঁজালো কণ্ঠস্বর ।
সাজ প্রদীপ জ্বলে জোনাকির মিটমিটি আলোয় ।
আবহমান বাংলার এক অপরূপ প্রতিচ্ছবি ।
অপলক চেয়ে থাকি ।
সূর্যাস্ত ।
একটি সুন্দর স্বপ্ন ।
আগামী সূর্যোদয়ের ।4 Comments
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam
সা দি য়া (নন্দিনী)
@nandini
Mahmuda Sultana
@mahmudamahi
Arshadul Khan Tuhin
@aktuhin
Muhammad Jabed
@jabed92


অসাধারণ লেখা।
“ঝরে পড়া কৃষ্ণচূড়ার নিদারুণ মর্মব্যথা!
কানপেঁতে শুনি
বিস্ময়করভাবে দেখি অনাবিল সবুজ প্রান্তর
বাসন্তী, হলুদ আর অগ্নিবর্ণ রঙে ঐশ্বর্যময় প্রকৃতির অনুপম সৌন্দর্য
আবহমান বাংলার এক অপরূপ প্রতিচ্ছবি”
অপরূপ সুন্দর লাগল। বাংলার এ শোভা খুব বেশি দেখা হয়নি তবে যতবার দেখেছি থমকে দাঁড়িয়েছি।