Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • জলের কুসুম
    =============
    – শরীফ এমদাদ হোসেন

    নিদারুণ স্রোত ঠেকে আছে বুকে
    খুলে নিয়ে যাও বিপ্লবের বাঁধ
    পূবের সিঁড়ি পথে আলোর রোশনাই ধরে হেঁটে যাবো
    ঝাঁক ঝাঁক পায়রা ওড়ে সুনীল আকাশে
    এসো ভাটিয়ালী গাই, গাই রামপ্রসাদী।
    *
    বন্ধ দুয়ার আরবার খুলে দাও
    আলগা বসনে জড়ানো, সব শোক উবে যাক
    তৃষ্ণার রাতে ফুটুক জলের কুসুম
    চলো সাঁতরাই বুকের গহীন গাঙে
    হারাই দহনে আনন্দ পাই যদি।
    *
    এতো শোক গাঁথা কবে কার কাছে লিখি
    কে বা কাঁদে, কার কাছে পাঠাই কান্নার অনুলিপি!
    যদি কূল পাই দিশা না হারাই, তোমার আমার যাত্রার শেষাবধি
    বুকের ভেতর বহাই বুকের নদী
    ★*****************************************★
    টুঙ্গিপাড়া,

    8
    3 Comments
Skip to toolbar