-
“শূণ্য কুটির”
“রুবা”এক পা দু পা করে,
পৌঁছে গেলাম শেষে।
যেথায় ডাহুক ডাকে,
রাতের আঁধার অবসরে।
কোন সে আশু আহ্বান!
জাগিয়ে রাখে মোরে নিভৃতে।
কোথাও পাখা নেড়ে উঠে,
কোন বক বাঁশ বাগানে।
কে জ্বালায় তারে এ শ্রান্ত ক্ষণে!
সুখ বিলাসের মিষ্টি প্রহরে।
হেঁসে কুটি কুটি হয় খেঁক শিয়ালে,
পরাস্থ হলো কেউ গৃহস্থের ঘরে।
থেমে আছি ওদের আবদারে,
বন্ধু হলো তারা না জানি কবে!
আপন করেছে কাছে না ডেকে,
ভাব হয়ে গেছে বোবা কথোপকথনে।
হঠাৎ শুনি ঘড়ি টিক টিক করে,
বলছে ওরে এ নিশি বয়ে গেছে!
ছিলি তুই কোন দূরের দেশে?
আমিতো ছুটেছি তোর চারিপাশে।
হন্যে হয়ে খুঁজেছি যারে,
সে আমায় দেয়নি ধরা অকাতরে।
মন হারিয়ছি দূর থেকে দূরে!
সময়টা পালিয়ে গেলো এক নিমিষে।
সকলে আজ সকলের তরে,
নেই কোন অবয়ব শূণ্য কুটিরে।12 Comments
Friends
Ekhtiar Uddin
@ekhtiar2003
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
Abrar Jahin Ratul
@abrar123
অর্পিতা ঐশ্বর্য
@orpita-oyshorjo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
পি.কে. সরকার
@pksarker
Santo Chowdhury
@santo-chowdhury


চমৎকার