Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    4 years, 7 months ago

    * হিমি’র ডায়েরী
    ________________
    বাবার ভেঙ্গে পরা দেখে কেমন জানি ভয় থেকে নিজেকে তুলে দাড় করলাম ,অনেকটা কান ধরে দাড় করিয়ে দেয়া নিজেই নিজেকে , এছাড়া আর কোন পথ দেখছিলাম না ।দেয়ালে পিঠ ঠেকে গেছে । যতো ভয় আশঙ্কা যাই আসুক আমাকে তার মুখোমুখি দাঁড়াতে ই হবে ।
    পরদিন নিজেই থানায় যাবার জন্য বেরিয়ে পড়লাম । কে কি বললো বলুক সত্যটা বের হলে সবার মুখে তালা পরে যাবে । ফোন বাজছে , তুষার এর এতোগুলো ফোন এসেছে ! না ফোন ধরা যাবেনা । এসব কথা তো জেনেই গেছে এখন ফোন ধরলে যদি আমার নাম্বার ট্রেস করা হয় তাহলে খামোখা বেচারা তুষার ঝামেলায় জড়িয়ে যাবে । আমি ওকে কোন ঝামেলায় জড়াতে চাইনা । এমনিতে সামনে ওর বি সি এস পরীক্ষা ,
    কি যে দোটানা! মনে হয় ফোনটা বন্ধ করে রাখতে পারলে বেশী ভালো হতো কিন্তু দুর্ভাগ্য যে এটাও করা সম্ভব হলোনা ।
    সবচেয়ে ভালো ফোনটা সাইলেন্ট করে রাখা । একটা দোকানে নেমে তুষার কে চিন্তা করতে মানা করে মেসেজ দিলাম ।
    থানায় পৌঁছে একটু পা কেঁপে গেল । ইন্সপেক্টর সাহেব আবার জেরা শুরু করলেন, নতুন কিছু মনে এলো কিনা তাও জানতে চাইলেন ।
    আমাকে সাথে করে ভেতরের একটা কক্ষে নিয়ে একটা কাঁচের মতো অংশ দিয়ে অন্য ঘরে দেখতে বললেন সেখানে আটজন ভয়ঙ্কর চেহারার লোককে দাঁড় করিয়ে রাখা হয়েছে , দেখলেই কেমন গা ছমছম করে !
    আমার আতঙ্ক হয়তো ইন্সপেক্টর সাহেব বুঝতে পেরেছিলেন , বললেন-‘ ভয় পাবার কিছু নেই , ওরা তোমাকে দেখতে পাবেনা । তুমি দেখে বলো এদের মধ্যে কেউ নীল কিনা বা কাউকে কখনোও হিমির সাথে বাজে আচরণ করতে দেখেছো কিনা ? ‘
    কি বলছেন এমন গুন্ডা বাজে লোকদের কেউ কেন নীল হতে যাবে !
    ‘তাহলে নীল কে তা তুমি জানো ?’
    না ঠিক তা নয় , আসলে ,হিমি এমন বাজে রুচির মেয়ে তো ছিলোনা ,এদের কাউকে ! নানা ছিহ্ কি বলছেন সব ?
    ‘ আচ্ছা ঠিক আছে এদের কথা বাদ দাও তুমি এসো ,তোমাকে হিমির ডায়েরী টা দেবো আজ , দুইদিন সময়, পুরোটা খুব মনযোগ দিয়ে পড়বে এবং কোন ক্লু পাও কিনা জানাবে । তুমি ওর অনেক কাছের বন্ধু ,ওর লেখা পড়ে হয়তো এমন কিছুও খুঁজে পেতে পারো যা আমাদের নজর এরিয়ে গেছে ।’
    নানান ভাবনায় যুঝতে যুঝতে কখন বাড়ি পৌঁছে গেছি খেয়াল করিনি ,রিক্সাওয়ালার ডাকে চেয়ে দেখি পৌঁছে গেছি ।
    রাস্তার ওপারে খানিকটা দূরে হিমিদের বিশাল বাড়ি কেমন থম ধরে দাঁড়িয়ে আছে !
    তখনি ভাবনার জাল ছিড়ে রাস্তা দিয়ে একটা কালো গাড়ি পার হতেই বিদ্যুত চমকের মতো একটা ঘটনা আর একটা চেহারা মনে পরে গেল । নেনু মিঞা !!
    (চলবে ) ৪

    10
    5 Comments
Skip to toolbar