Profile Photo

Rehana AkterOffline

  • RehanaAkter
  • Profile picture of Rehana Akter

    Rehana Akter

    4 years, 6 months ago

    কবির কর্মপ্রহর
    রেহানা আকতার

    ধরেছে ধরেছে আমার কবিতা লেখার নেশা
    লাঠে উঠেছে সব কাজ-কর্ম , পেশা ।
    ননদ – শাশুড়ি বলে ও গরিবের ঝি
    রান্না না করলে তুমি খাবো আমরা কী ?
    বাবু বলে, আম্মু তুমি নিচ্ছ না কেন পড়া
    কোথায় গেলো তোমার এত শাসন কড়া ?
    স্বামী বলে তুমি এখন নিচ্ছ না আর খেয়াল
    দেখ আমার অবস্থা হয়েছে কেমন বেহাল ।
    পাড়া- প্রতিবেশী বলে ,ভাবীকে কেন আর দেখিনা
    সবাই মিলে ভাবি আমরা, আকাশের চাঁদ হলো কিনা ।
    ফোনের রিং-টোন শুধু কিরিং কিরিং বাজে
    সবাই ভাবে এই মেয়েটা হারালো কার মাঝে ।
    বান্ধবীরা বলে তুমি কিসে এত ব্যাস্ত
    আমাদের ও করো তুমি সেই কাজে ন্যাস্ত ।
    আত্মীয় -স্বজনেরা সব আছে মুখ ফুলে
    কইবে না কোনো কথা মোর সাথে ভুলে ।
    পরিচিত জনেরা খোঁজ নাহি নেয়,
    অহংকারী ভেবে মোরে দূরে সরে রয় ।
    প্রকাশনার এলবাম কবে হবে প্রকাশ
    তাহলে নিতে পারবো স্বস্তির শ্বাস ।
    সবার ভুল ভাঙবে তখন
    বলবো -আমি আছি আগের মতন ।
    তোমাদের মাঝে
    ফিরে এসেছি আরো নতুন সাজে ।

    20
    17 Comments

Friends

Profile Photo
Md Ahsan Habib
@md-ahsan-habib
Profile Photo
Mahbub Al Hasan
@mahbubkfdj
Profile Photo
md.iqbal hussain
@loneliness-boy1
Profile Photo
Arif-Arian
@arif-arian
Profile Photo
তুলি
@tultuli
Profile Photo
Afifa Sultana
@afifa-sultana
Profile Photo
কাব্য রঙ
@mahbuba-hasin
Skip to toolbar