Profile Photo

Rehana AkterOffline

  • RehanaAkter
  • Profile picture of Rehana Akter

    Rehana Akter

    4 years, 6 months ago

    জোড়ালো সুর
    রেহানা আকতার

    নির্বাচন এলে পরে
    সবাই মিলে গান ধরে
    মন্টু ভাইয়ের চরিত্র
    ফুলের মতো পবিত্র ।
    কে জুড়েছে এই কথা
    পাইনা যুক্তির আগা-মাথা ।
    ফুলের আছে সৌন্দর্য
    বিলায় সে সর্বত্র ।
    নির্বাচন শেষে নেতা হয়ে
    আতর মাখে সারা গায়ে ।
    চরিত্রের যত কুকীর্তি
    ঢেকে রাখা সহজ অতি
    কাজ করে টাকায়
    অপকর্মে কে ঠেকায় ।
    চোর ছিল না বাপ -দাদায়
    ইলেকশনের খরচা কেমনে তোলা যায় ?
    শরম করে লাভ কী ,
    কে পোষাবে মোর ক্ষতি ?
    জনগণ ও সব জানে
    মনে মনে মোরে চোর মানে ।
    জনগণ ও খেয়েছে টাকা
    তাদের ও তো ছিলো না লজ্জার মাথা ।
    একলা ভালো হলে পরে
    টিকবো কেমনে সবার তরে ?
    তাই ,গান গেয়ে যাই একই সুরে ।
    সবাই ভালো হলে না পরে
    সোনার বাংলা যাবে রসাতলে ।

    সারাংশ :নির্বাচন এলে – খারাপ ,ভালো সবার জন্য একই সুরে গান গাওয়া হয় । তবে ভালো মানুষ ও খারাপ হতে বাধ্য হয়। কারণ, একজন ভালো হলে দলবদ্ধ খারাপেরা তাকে বাঁচতে দিবে না . তাই সে ও একই তালে চলে। সবাই ভালো হয়ে সোনার বাংলাকে বাঁচাতে হবে।

    19
    7 Comments

Friends

Profile Photo
Md Ahsan Habib
@md-ahsan-habib
Profile Photo
Mahbub Al Hasan
@mahbubkfdj
Profile Photo
md.iqbal hussain
@loneliness-boy1
Profile Photo
Arif-Arian
@arif-arian
Profile Photo
তুলি
@tultuli
Profile Photo
Afifa Sultana
@afifa-sultana
Profile Photo
কাব্য রঙ
@mahbuba-hasin
Skip to toolbar