-
“হাইব্রিড হিপনোটাইজ”
— পি কে সরকার
বিত্ত আর বৈভবে,
হাইব্রিড হিপনোটাইজে,
কে যাবে কাকে ছেড়ে?
প্রতিযোগিতা দিনে রাতে।সংস্কার আর শিষ্টাচার,
বাক্সবন্দি নির্বিকার।
চলছে অনাচার,
একমূখী বিচার।শৃঙ্খলা আর নিয়মানুবর্তিতা,
বিরক্তিকর অপকথা।
মূল্যহীন শো-পিস,
চলছে কাটিং, সেটিং এণ্ড আপডেটিং।নীতিকথার বেহাল দশা,
নেতিবাচকের চর্চায়,
ইতিবাচক গ্রহ ছাড়া।
নৈতিকতা দিচ্ছে না সাড়া।মানবতা আর মহানুভবতা,
কবেই নির্বাসনে?
শুধুই লোক দেখানো,
মঞ্চস্থ প্রয়োজন মতো।অর্থ-সম্পত্তি দখলে,
প্রচণ্ড লড়ায়ে।
ক্ষমতার সম্মোহনে,
বহুমাত্রিক নিয়ন্ত্রণে নিজেকেই যাচ্ছে ছেড়ে।ক্ষয়প্রাপ্ত যৌবন তবু সম্মোহনে,
বিকৃত জৈবিক লালসাতে,
মন চলেছে-
হাইব্রিড হিপনোটাইজে।চারিত্রিক সনদ-
চরিত্র কার,
দিচ্ছে কে!
চলছে সব উদ্ভট নিয়মে।তুমি জীবিত তবু মৃত-
যদি না থাকো কাগজে।
কি মনুষ্য জন্ম তোমার!
প্রমাণ চাই বেঁচে থাকার।ভালোবাসা আর ভালোলাগা,
পরিবর্তন চাহিদা মতো,
চলছে কাটিং, সেটিং
এন্ড সফটওয়ার ইনস্টলিং।আরোও আরোও কত শত,
আহারে, বাহারে-
হাজারে হাজারে উদ্ভট বৈচিত্র্যে,
আপডেট হচ্ছে, ইনস্টল চলছে।পৃথিবী এন্ড মানুষের,
আপডেট সফট্ওয়ার,
কবে দিবে বিধাতা?
কেমনে জানবো সে কথা?8 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 December 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Nayem Hasanat
@nayem75
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
অমিত
@amitroy
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542


হাইব্রিড কবিতা। বেশ লাগল। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন প্রিয় কবি।