Profile Photo

Syed Shahjada AlamgirOffline

  • Syed-Shahjada-Alamgir
  • Profile picture of Syed Shahjada Alamgir

    Syed Shahjada Alamgir

    4 years, 8 months ago

    মায়াবী মেদিনী,
    প্রবক্তা সাধু,
    (চতুর্দশপদী)
    ——————
    রাশি রাশি তারাময় মায়াবী আকাশ
    মিটিমিটি জোনাকীর মায়াবিনী রাত
    মায়াবী আঁখির ফাঁদে হলো জ্ঞাননাশ
    রজনী এখনো বাকী এসোনা প্রভাত।

    মায়াবী সাগর বুকে চাঁদের বারাত
    শিহরণ ঢেউ তোলে মায়াবী বাতাস
    অপরূপ সুশোভিত মায়া পারিজাত
    জোছনার ছায়া জলে মায়াবী প্রকাশ।

    হাসনাহেনার ঝাড়ে শিকর প্রপাত
    বিনিময়ে ছড়ায় সে মায়াবী সুবাস
    সাধ হয় তার কাঁধে রেখে দু’টি হাত
    কান পেতে বাতাসের শুনি ফিসফাস।

    মায়াবী মেদিনী চির মায়াবিনী সাজে
    রেখেছে আপন করে হৃদয়ের মাঝে।
    ————————
    ০৩/১২/২০২১

    13
    8 Comments
Skip to toolbar