Profile Photo

তিথি রায়হানাOffline

  • TeetheRoyhana
  • Profile picture of তিথি রায়হানা

    তিথি রায়হানা

    4 years, 9 months ago

    হে জলজ,
    তোমার নামের জন্ম দিলাম এই প্রহরে ৷ যখন ঘুমন্ত অতীত এসে হাত বুলিয়ে যায় তোমার মনের বধুর রাঙা পায়ে ৷ যে লালে মল ঝমঝম করে বেজে চলেছে তোমার যৌবনবেলা ৷ যে সুরে আমি নেই কোনকালেই ৷ তোমার সোনা ব্যাঙটি কি আজো রবীন্দ্রসংগীত গেয়ে চলেছে পিপাসিত আস্ফালনে !! তোমার মুখের ঐ ফিকে নীল দাড়িতে আলতো করে চেপে রেখেছি আমার ভালোবাসা ৷ আজো আমাদের কন্ঠের একঘেঁয়ে নামতা পড়ার সুর মনে করিয়ে দেয় তোমার পাজরের কয়েকটা হাড় ভেঙে দিয়েছে ওরা ,আমার দৃষ্টিতে তাই লোনা জলের ক্ষত ৷ আমরা মরন খেয়েছি নিয়মমাফিক বেনিয়ম করে ৷ আমাদের গল্পের পৃষ্ঠাগুলো রেখে এসেছি বহুদুরের প্রাচীন সেই পদ্মপাতার উঠোনে ৷ তবু এই কুপমন্ডুকের সমুদ্রর ঢেউ, মেঘেদের জল ,তোমার নীল আজো জেগে থাকে আমার প্রাত্যহিক অবিনশ্বরে ৷

    11
    11 Comments
Skip to toolbar