-
কাজের মেয়ে
*******স্মৃতি রানী রত্না।তোমার আমার মাঝে দেখ
কত রকম ব্যবধান,
তুমি কত সুখে থাক
আমি দেই সুখের যোগান।।তুমি কর পড়া লেখা
আমি তোমার কাজ করি,
তুমি আমায় হুকুম করো
আমি ঝাড় দেই ঘর বাড়ি।তুমি বসো সোফার পরে
আমি থাকি মেঝেতে,
তোমার আমার বয়সটাতে
দেখ কত মিল আছে।।তোমার গায়ে নতুন জামা
লাগে যেন নীল পরি,
আমার ওতো সাঁধ জাগে
তোমার মত সাঁজ করি।।তুমি যখন স্কুলে যাও
মা তোমাকে আদর করে,
আমি থাকি মাকে ছেরে
আমার চোখে জল ঝড়ে।।তোমার যখন ক্ষুধা লাগে
মা তোমাকে খাইয়ে দেয়,
দেখতে তখন ইচ্ছে হলে
তোমার মা যে লোভী কয়।।তুমি ঘুমাও খাটের পরে
বিছানা নরম থাকে ,
আমার ঠাঁই হয় প্রতি রাতে
সিঁরির কোনের ঘরটাতে।তুমি খাও কোরমা পোলাও
আমি খাই রুটি ভাজি,
তুমি যখন ঘুমিয়ে থাক
আমি তখন বাসন মাজি।।তোমার কোনো অসুখ হলে
ডাক্তারের ছরাছরি,,
আমার বেলায় উল্টো সবি
বসে থাকলে দেয় ঝারি।।আমিওযে তোমার মত
মানুষ হয়ে জন্মেছি,
তবে কেন পাইনা আদর
অবহেলায় দিন কাটে।।তোমার মত এমন করে
বাঁচতে বড় ইচ্ছে হয়,
তাইতো বুঝি ঐ বিধাতা
আমার প্রতি এত নির্দয়।কষ্ট হলেও মানিয়ে নেই
মায়ের বোনের মুখ চেয়ে,
আমার আবার শখ কিসের
আমিযে কাজের মেয়ে।।

স্মৃতি রানী রত্না
Teacher and writer
নামের উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না
নামের উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA
ঠিকানায় উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল
Friends
কামরুজ্জামান লিটু
@litujhe
MD. Imjamul Hoque Bhuiyan
@dpimjam
Ali Sohel
@ali-sohel
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
Jewel hazari
@jewel50
Niaz Aziz Dip
@niazdip
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Sakib comrade
@2-5




সুন্দর