-
বড়বাবুর চ্যালা
********স্মৃতি রানী রত্নাকথার বুলি ছড়ায় মাঠে
দেখায় কত ঠ্যালা,
সে যে যেমন তেমন লোক নয়গো
বড় বাবুর চ্যালা।।আন্ডার মেট্টিক পাশ হলেও
ক্ষমতার দাপট বড়,
তাকে দেখলে এলাকার লোক
হয়ে যায় জড়োসরো।।চাঁদাবাজি, ধান্দাবাজি
এই নিয়ে সময় কাটে,
মাস্তানি আর ঠকবাজিতে
বড় বড় বোম ফাটে।।বড়বাবুর অর্ডারেতে
থানার কলকাঠি নড়ে,
সত্যিটাযে মিথ্যা বানায়
চামচাদের বাঁচানোর তরে।।বড় ছোট নাই ভেদাভেদ
যাকে তাকে চর মারে,
সুন্দরিদের দেখলে পরে
বেহায়ার বেশ ধরে।।পান চিবোয় আর কথা বলে
পায়ের ওপর পা তুলে,
এখন সে যে বড় মানুষ
অতীতটা গেছে ভুলে।।সামনের চেয়ারে বসে
যেন কত ভাব তার,
গুনির কদর যায় ভুলে
সে যেন জমিদার।।ঘরির চেনেনা কাটা
তবুও হাকায় বেটা,
টাচ মোবাইল হাতে নিয়ে
সেলফির কি বাহার।।ঘরের খবর নাই জানা
পরের ঘরে আনাগোনা,
স্বার্থের জন্য আপন
মাকেও যে ছারেনা।।হাজার কথার বুলি ছোরে
নেতাকে সে খুশি করে,
ভালোমন্দ না জানিয়া
নেতার কথায় কাজ করে।।পুলিশ তাকে তারা করে
আজকে আমায় ছেরে দে,
বড়বাবু জানলে পরে
আটকে আমায় রাখবে কে।।দিন যায় মাস যায়
বছর পেরিয়ে যায়,
জামিন হয়না তবু
বড় বাবুর ইশারায়।।বাবু তাকে ভুলে গেছে
কলকরে না তা ফোনে
কি পেল আর কি হারালো
বড়বাবুর চ্যালা হয়ে।।মনের মধ্যে রাগ পুষেছে
যদি কভু পায় ছারা
উনি বড় বাবু হলে
সেও কিন্ত তার চ্যালা।।

স্মৃতি রানী রত্না
Teacher and writer
নামের উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না
নামের উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA
ঠিকানায় উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল
Friends
কামরুজ্জামান লিটু
@litujhe
MD. Imjamul Hoque Bhuiyan
@dpimjam
Ali Sohel
@ali-sohel
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
Jewel hazari
@jewel50
Niaz Aziz Dip
@niazdip
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Sakib comrade
@2-5



অপরুপ