Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 6 months ago

    “সম্পর্ক ও প্রত্যাশা”
    –পি.কে সরকার

    বাঙ্গালী জাতির একটি বৈশিষ্ট্য আছে- চিত্ত চাঞ্চল্য, বৈপরীত্যযুক্ত মানসিকতা যা প্রায়শ সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
    আমরা শারীরিক কম্পিউটারে কথা বলতে পছন্দ করি কারণ নেটওয়ার্ক যাওয়া আসা করে না;কোনো অস্পষ্ট কথার বালাই নেই।
    :
    সঠিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতেও সময়ের উপর নির্ভরতা এড়িয়ে চলাটাও স্বভাবজাত চরিত্রদোষে দুষ্ট মানবিকতার পরিচিতি প্রদানেও মোরা কুণ্ঠিত নহে: এহেন কার্য হরহামেশই সংগঠিত হচ্ছে যা থেকে কোনোই শিক্ষা বলো আর দীক্ষা বলো গ্রহণে অনিহা বরাবরই!
    :
    কোনো বিষয় না দেখে শোনেও সম্পূর্ণরূপে মস্তিষ্কজাত চিন্তন থেকে সৃষ্ট ধারণাকে প্রাধান্যদান ; এহেন বৈশিষ্ট্যও মনুষ্যলোকে দুষ্প্রাপ্যতাজনিত কোনো উপাদান নহে, সচরাচর দৃশ্যমান।
    :
    সম্পর্কের সহিত প্রত্যাশা জড়িত, সকল প্রত্যাশা পূরণে কেহ সক্ষম নহে। অর্থাৎ একটি প্রত্যাশা সম্পন্ন না করতঃ সংঘাতে রুপান্তর সম্পর্ক।
    :
    মনুষ্য জাতি এ মনুষ্যালয়ের অতিথি মাত্র মালিক নহে; তথাপি প্রত্যাশা নামক মহাসাগরে হাবু ডুবুতে ব্যস্ত।
    :
    সৃষ্টি ও ধ্বংস একটি স্বাভাবিক প্রক্রিয়া অথচ সর্বদায় ভ্রমিত হয়ে পড়ছি প্রত্যাশা পূরণের সম্পর্কে। পিতা-মাতার সহিত সন্তানের, ভাইয়ের সহিত বোনের, স্বামী সঙ্গে স্ত্রীর, বন্ধুর সহিত বন্ধুর,আত্মীয়র সঙ্গে আত্মীয়র সম্পর্কের ভাঙ্গা গড়া অহর্নিশ চলমান। তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি! সম্পর্ক প্রত্যাশার ঊর্ধ্বে অবস্থান নিতে পারলেই, এ বসুধায় শান্তির সুবাতাস বহে যাবে নিরন্তন।

    11
    6 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar