Profile Photo

Mohamed RUBEL-MIANOffline

  • Mmdrubel937
  • Profile picture of Mohamed RUBEL-MIAN

    Mohamed RUBEL-MIAN

    4 years, 9 months ago

    হাসনা বানু কাজ কাজ করেই থাকে। মজিদ মিয়ার জন্যে তার এক মুহুর্তও সময় নাই৷ মজিদ অনেকক্ষন হলো বাড়ী অাসছে৷ কলপাড়ে গেছে৷ হাত মুখ ধুয়ে খেতেও বসেছে। হাসনা বানু তার সামনে অাসে নাই।

    মজিদের বউ হাসনা বানু। তার ছেলেপুলে নাই৷ সে বান্জা মানুষ। মজিদের মায়ে তারে বিশেষ পছন্দ করে না। কিন্তু মজিদ করে। সে বিশেষ রকম ভালোবাসে হাসনা বানু কে।
    কিন্তু হাসনা বানু মজিদের সামনে অাসে না। খেতে দেয় না। সময়মতো শুতে অাসে না। হাসনা বানু পুরুষ মানুষদের ভালো করেই চেনে। মজিদ তার অচেনা নয়। তার মা একবার বললেই সে বিয়ের পিড়ীতে বসে পরবে৷

    হাসনা বানু হাঁসগুলো খেতে দেয়৷ ভিজিয়ে রাখা ধান খেয়ে হাসগুলোর গলা ফুলে ওঠে। হাঁসগুলোও শয়তান। শুধু দিনে চার-পাঁচবার খায়। ডিম পাড়ে না।

    7
    5 Comments

Friends

Skip to toolbar