Profile Photo

UTTAM KUMAR BISWASOffline

  • uttamk
  • Profile picture of UTTAM KUMAR BISWAS

    UTTAM KUMAR BISWAS

    4 years, 6 months ago

    ভালবাসা
    ————
    সৌন্দৰ্য্য এবং পছন্দ থেকে ভাল লাগাৱ শুৱু । বাগানে একটি ফুল পৱিপূৰ্ণ ৱূপে প্রস্ফুটিত হয়েছে । ফুলটির রঙ , গন্ধ, আকার সবকিছুই সুন্দর । তাই এই ফুলটি একটি সৌন্দর্য্য । এ জন্য মানুষের ফুলটি পছন্দ। তাই ফুলটিকে ভাল লাগে । এটি একটি ভাললাগা । আবার একজন সুন্দরী রমনী রূপেগুনে অতুলনীয় । তাই এই রমনীর রূপ-গুনও সৌন্দর্য্য । অন্যদিকে একজন পুরুষ দেখতে সুঠাম-সুন্দর,বিদ্যা-বুদ্ধিতে তিনিও অতুলনীয় । তাই এই পুরুষের পৌরুষত্ব সৌন্দর্য্য । এই নারী-পুরুষ দুজনেই দুজনকে দেখে পছন্দ হলে সেই ভাল লাগা থেকে ভালবাসার সূত্রপাত হয়। অর্থাৎ কম পক্ষে দুজন মানব মানবীর পছন্দ থেকে ভাল লেগে ভালবাসার জন্ম নেয় । কিন্তু ফুল গাছের ক্ষেত্রে শুধুমাত্র মানুষের পছন্দ থেকে ভাল লেগেছে অথচ গাছের পছন্দ বা ভাল লাগার ক্ষমতা নাই বলেই এখানে ভালবাসা অনুপস্থিত । দুজন বন্ধু দুজনই ভাল ছাত্র এবং ভাল ক্রিকেট খেলে । ভাল ছাত্র এবং ক্রিকেট খেলা এই দুটো গুনই সৌন্দর্য্য । তাই দুজনের মধ্যে ভালবাসার বন্ধুত্ব হতে পারে । এ রকম বন্ধুত্বের ভালবাসা দুজন নারীর মধ্যেও হতে পারে । তাই বলা যায় ভালবাসা হলো উপচে পড়া সতস্ফূর্ত ধনাত্বক আবেগ যা পছন্দ এবং ভাল লাগা থেকে উৎসারিত অর্থাৎ মানবীয় গুন যা মানুষে মানুষে বিদ্যমান এবং অপরিমাপ যোগ্য, যেটি প্রতিনিয়ত মানুষের মধ্যে ক্রিয়াশীল ।
    —-Uttam

    15
    6 Comments
Skip to toolbar