-
বিজয় পালন
রেহানা আকতারবিজয় কে কেন করি পালন
কেন করিনা লালন ?
তাইতো মোরা সন্দিহান
বিজয়ের বুকে মারি বান ।
মুখে মুখে বিজয়ের গানে মুখরিত থাকি
তাইতো সেথায় ঝরে পড়ে কত উড়ন্ত পাখি ।
নামে নামে সুনাম অর্জনে সদা থাকি ব্যস্ত ,
কখনো করতে চাইনা নিজেকে সঠিক কাজে ন্যস্ত।
বিজয় পালন ,বিজয় পালন বলেই যদি চলি
তাহলে হবে তা – শুধুই একটা বুলি।
ভালোবাস যদি দেশ ,মাটি আর দেশের মানুষকে
ভালো কাজে সর্বদা সমর্পন করো নিজেকে ।
মন্দ কাজে করো প্রতিবাদ,প্রয়োজনে করো আঘাত
তা না হলে আসবে না কখনোই রাঙা প্রভাত ।
কালো মেঘের আঁধার সরিয়ে এসো আলোর পথে ,
সবাই মিলে আলোর পথে চলি একসাথে।
গাইব মোরা বিজয়ের গান
রাখব বিজয়ের মান।
দেশ হবে উন্নত , বাড়বে সন্মান ।11 Comments
Friends
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Mahbub Al Hasan
@mahbubkfdj
md.iqbal hussain
@loneliness-boy1
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Arif-Arian
@arif-arian
তুলি
@tultuli
Afifa Sultana
@afifa-sultana
কাব্য রঙ
@mahbuba-hasin


”ভালো কাজে সর্বদা সমর্পন করো নিজেকে ।” খুব ভাল লাগল লাইনটি।