Profile Photo

Abrar Jahin RatulOffline

  • Abrar123
  • Profile picture of Abrar Jahin Ratul

    Abrar Jahin Ratul

    5 years, 1 month ago

    শহরের উষ্ণতম দিনে সাধারণ মানুষের বৃষ্টির জন্য প্রার্থনা । অতঃপর অবিশ্রান্ত বৃষ্টি । নিজেকে বৃষ্টিতে ছুঁড়ে দিতে চাওয়া; কিন্তু জানালার গ্রিলে বাঁধা পেয়ে থমকে যাওয়া । কারো কারো কফির পেয়ালা হাতে বারান্দাতে পায়চারি করা, কারো কারো জানালার কাঁচ গলিয়ে বৃষ্টির স্পর্শ নিয়ে নিজেকে শীতল করতে চাওয়া, ছাদে দাঁড়িয়ে খোলা মাঠের বৃষ্টিতে ভেজার কৃত্তিম স্বাদ নেওয়া। কারো কারো আবার নামাজের পাটিতে বসে দু’হাত তুলে আল্লাহ (সুবহানাহু ওয়া তা’য়ালা) এর কাছে দু’আ করা, কারণ বৃষ্টির সময়টা দু’আ কবুল হওয়ার মোক্ষম সময় ।
    ধুলোজমা ধূসর Rhododendron’ গুলোর ক্ষণিকের জন্য আবার সবুজ হয়ে ওঠা। বৃষ্টিতে ভিজতে অনিচ্ছুক অবলা পশুপাখিগুলোর নিরুপায় হয়ে আশ্রয় খুঁজতে চাওয়া। রিক্সাওালার ঘামেভেজা শরীরে নতুন প্রাণের সঞ্চার হওয়া । আর সন্ধ্যাবেলায় ঘরমুখো মানুষগুলোর কাকভেজা হয়ে ঘরে ফিরে প্রিয়মুখের সাক্ষাৎ পাওয়া। অতঃপর রাত গভীর হওয়া।
    হাজার বছরের পুরানো সেই বৃষ্টিস্নাত রাত………।

    1 Share
    15
    12 Comments
    • এক স্নিগ্ধ সুন্দর কবিতা। খুব ভাল লাগল।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 25 April 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভেচ্ছা !

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 19 June 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন ও শুভেচ্ছা

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 21 March 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অবিশ্রান্ত বৃষ্টিতে অনেকে রাস্তায় রাস্তায় হাঁটে। বৃষ্টির জলে পাপ মুছে যায়। অসাধারণ লেখনী।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 30 September 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 14 July 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Abrar Jahin Ratul

A slave of Allah, A son, A brother, A friend, A lover, A dreamer, A witness of nature

Skip to toolbar