Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 6 months ago

    “দিনের চাঁদ”
    -পি.কে. সরকার
    দিনের আকাশে চাঁদ যেমন,
    যদি না করো স্বার্থ পূরণ,
    প্রত্যাশার আকাশে তুমিও তেমন।
    জীবন চক্রের সময় দণ্ডে,
    প্রত্যাশা সম্পর্ক বিপরীত পাশে,
    দোদুল্যমান হয়ে আছে।
    ততটা ভালো নই আমি,
    যতটা আমায় ভাবছো তুমি,
    আমি কিন্তু আমিই আছি।
    কতটুকু পূরণ করলাম প্রত্যাশা,
    তাতেই বিচার মোর ভালো-মন্দটা,
    ধরতে পারো আমায় চেনার ভুলটা।
    যতটা প্রত্যাশা ততটা ভালো লাগা,
    পূরণে পারদ ঊর্ধ্বগামী,
    আর অপূরণে নিম্নগামী।
    যার প্রত্যাশা হলো পূরণ,
    বলবে সে তোমায় প্রিয়জন,
    অন্যথায় অপ্রয়োজন।
    দিনে চাঁদের মূল্য কি ভাই,
    আঁধার রাতে যদি না পাই,
    অদ্ভূত আমি ভাবছো কি তাই!
    যার ইচ্ছে হাওয়ায় মিলে,
    (সে) আমায় স্বেচ্ছাচারী বলে,
    সূর্য হাসে চাঁদকে দেখে।

    8
    6 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar