Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 6 months ago

    নামহীন
    রুবা”
    ১০/১২/২১
    (একটি আলাপচারিতা চলতে পথে কি এক অনুভূতি দিলো, তাই লিখার চেষ্টা।কোন বাক্য/শব্দে কারো অনুভূতিতে আঘাত পেলে মাফ করবেন)

    যখন পেটের খিদে মোচড় দেয়,
    কামনার তেষ্টা ও খাবার দেয়।
    তবে কামনাকে অপরাধ কেনো বলো?
    কামনার জ্বালায় পকেট খালি করো,
    বেশ্যা ডেকে তাহার তরে বেথা ভূলো।
    বেশ্যা বেশে যে শাড়ীর আঁচল পাতে,
    তাহার তরে কোথাও কারো জীবন বাঁচে।
    যে কামনায় আপন আসবাব ভাঙো-গড়ো,
    সে কামনায় কারো কান্না বুকে হজম করো।
    নানা রঙিন সুখের গালি দিব্য মুখে ধরো,
    রাতের আঁধারে সে মুখেই দরদাম করো।
    তবে বেচারী না হলে তোমার কি হতো?
    তোমার কারবারে তাহার দরবারে,
    কেউ বাঁচে কেউ নাচে সে করুণ নিঃশ্বাসে।
    জাত যদি যায় চলে ডেকোনা বুনো আহ্বানে,
    সে নাহয় হাঁক তুলোক আপন চূলোর ডাকে!
    ফিরে যাক আজ সে শূণ্য খালি হাতে,
    আপন জাত সামলে রেখো তৃষিত নয়ন হতে।

    9
    8 Comments
Skip to toolbar