Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    4 years, 6 months ago

    * হিমি’র ডায়েরী
    _______________

    দরজা থেকে কাঁচ লাগানো দেয়াল এই কয়েক কদম যেন আমি বহু বছর ধরে হেঁটে এলাম ! পা কাঁপছে ,হাত ঘামছে মাথা ঘেমে কপাল চিপ বেয়ে চোখ গাল ভিজিয়ে দিচ্ছে , মনে হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারবোনা ।
    ইন্সপেক্টর জানতে চাইলেন যে লোকগুলোকে আয়নার ওপারে দেখা যাচ্ছে তাদের কেউ নেনু মিঞা কিনা , অপরাধীদের দেখলেই যেন বোঝা যায় তারা অপরাধী ,
    তাদের চোখে মুখে নরকের আগুন যেন ঝলকাতে থাকে ,
    ইন্সপেক্টর আবারো বলে উঠলেন ,
    ‘ কি হলো মিস মিঠি ? বললেন না ! এদের মধ্যে নেনু মিঞা আছে কিনা ? ‘
    গলা শুকিয়ে যেন চৈত্রের মাঠ ,খাটখটে। কথা বলতে গেলাম , গলা দিয়ে চিঁ চিঁ আওয়াজ বের হলো ! নিজের কন্ঠস্বর নিজের কাছেই যেন অচেনা মনে হলো ।
    সামনে একটা কাঁচের ব্যবধানে সব খুনি , গুন্ডা বদমাস ধর্ষণকারী দাঁড়িয়ে আছে তখন না চাইতেও বুক কাঁপতে থাকে । সবার চেহারায় চোখ বুলিয়ে যখন বলতে যাবো এর মধ্যে নেনু মিঞা নেই তখনি আট নাম্বার জনের দিকে আবার ভালো করে লক্ষ্য করে দেখি হ্যাঁ আমি একদম ভুল করিনি ,এটাই সেই শয়তান এটাই সেই বদমায়েশ নেনু মিঞা ! কাঁপা কাঁপা হাত তুলে দেখিয়ে দিলাম । দ্রুত ঘর থেকে বের হতে যাবো তখনি ইন্সপেক্টর আবার ডাকলেন তার রুমে গিয়ে ছবি দেখালেন , নীলের সম্ভাব্য স্কেচ । আমি মোটামুটি নিশ্চিত ছিলাম কার চেহারা দেখবো ।
    তুষার এর চেহারাই জ্বলজ্বল করছে কাগজে ! শুধু নাকটা একটু মোটা হয়েছে আর গালে টোল টা নেই ।
    বললাম ,স্যার আপনাকে আগেও বলেছি , আমি নীল কে চিনিনা ।
    ‘ আরে এতো রেগে যাবার কি হলো ! যা জানতে চাইছি মামলার খাতিরে ,জানতে চাইছি যেন আপনার বন্ধু হিমি’র অপরাধীকে ধরে শাস্তি দিতে পারি ।’

    কিন্তু আমি সত্যি করে বলছি , নীল নামে কাউকে আমি চিনি না ।
    (চলবে ) ১০

    9
    6 Comments
Skip to toolbar