Profile Photo

Shahidul IslamOffline

  • ShahidulIslamShahid
  • Profile picture of Shahidul Islam

    Shahidul Islam

    4 years, 5 months ago

    জীবনবোধ-২
    শহীদুল ইসলাম
    ———————–
    এক ফোটা সুখ আর একসিন্ধু ব্যাথা
    এরই নাম মানবজীবন, বিষাদেতে গাথা।
    কান্না দিয়ে শুরু তার কান্না দিয়েই শেষ
    মাঝখানেতে অশনিসম একটু হাসির রেশ।
    সুখ সেতো সোনার হরিণ বড়ই মায়াবিনী
    ধরা-ছুওয়া যায় না তারে সেযে কুহুকিনি।
    তবুও মানব তারই পিছু ছুটে নিরন্তর
    আশার প্রদীপ জ্বালিয়ে রেখে সারাজীবন ভর।

    পুনশ্চঃ একই শিরোনামের আগের পদ্যটিতে অভিমানী মন নামীয় বন্ধুর মন্তব্য ছিলো “জীবন নিয়ে পজিটিভ থাকা শ্রেয়”। তাঁর সাথে শতভাগ একমত হয়েও এই পদ্মটি সভয়ে শেয়ার করলাম। কারণ, মনে হতে পারে জীবন নিয়ে আমি নৈরাশ্যবাদ ছড়াচ্ছি। আদতে এটা সত্যও বটে। আজন্ম আমি এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নেয়ার অর্থ খুঁজে বেড়াই। ছোটবেলায় পড়া-
    ” কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর।
    মানুষেরই মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসূর” – এই চরণগুলি নরকবাসের কথা মনে করিয়ে দিয়ে বড্ড কষ্ট দেয় – কাংখিত স্বর্গরচনা সম্ভব হয়না বলে। নিজের মনকে ছেলেভুলানো ছড়া শুনিয়ে কাহাতক ভুলিয়ে রাখা যায়। উপলব্ধিগুলো পদ্ম হয়ে বেরিয়ে আসে। সবার জীবন স্বর্গসুখে ভরে উঠুক – এই শুভকামনা রইলো। সবার জন্য অফুরন্ত ভালোবাসা 💓

    4
    5 Comments
Skip to toolbar