-
শীতের সকাল
******স্মৃতি রানী রত্না।ঘাসের ডগায় শিশিরের মেলা
উত্তুরে হিমেল হাওয়া,
চারিদিকে শীতের আগমনে
প্রকৃতি সেরেছে নাওয়া।।পাখিরা যেন জড়োসরো হয়ে
ডাকেনা আপন মনে,
অপেক্ষার প্রহর শেষ হবে কবে?
বসন্তের আগমনে।কুয়াশার চাদরে ঢেকে দিয়েছে
ধরনী হয়েছে কালো,
বেশ তো লাগে সূয্যি মামা
তোমার সোনালী আলো।।মায়ের হাতের গরম গরম
ভাপা চিতইয়ের ঘ্রান,
খেজুর রসের বাটালি গুরে
বিমোহিত হয় প্রাণ।।রোদে বসে শুকনো ভাত আর
শোল-মুলার তরকারি,
গ্রামবাংলার এদৃশ্য যেন
অপরুপ চমৎকারী।হতদারিদ্র মানুষগুলো
কাপছে দেখি শীতে,
গরম কাপর জোটেনাকো
তাদের তকদিরেতে।।কৃষক কাধে লাঙল তুলে
চলছে মাঠের পানে,
কঠিন জমিতে ফলাবে ফসল
মাটি ও মানুষের টানে।।কৃষানী গৃহে ব্যাস্ত ভিষন
নিজের আপন কাজে,
প্রকৃতি যেন সেজেছে আবার
বিষন্নতার সাজে।।গাছের পাতারা ঝরে পরেছে
বার্ধক্য করেছে তারা,
নব পল্লবে সজ্জিত হবে
বসন্ত করেছে ইশারা।।ফুটপাতের ঐ মানুষগুলো
হয়ে যায় বেসামাল
ধনী-দরিদ্রের ব্যবধান তোলে
কঠিন শীতের সকাল।।18 Comments

স্মৃতি রানী রত্না
Teacher and writer
নামের উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না
নামের উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA
ঠিকানায় উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল
Friends
Ali Sohel
@ali-sohel
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
Jewel hazari
@jewel50
Niaz Aziz Dip
@niazdip
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan


অপেক্ষার প্রহর শেষ হয়ে আবার শুরু হয়