Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 6 months ago

    “গিরগিটি সমাচার”
    — পি. কে. সরকার

    চলছে দেখ মানুষগুলোর,
    রঙ বদলের খেলা,
    তাই দেখে গিরগিটিরাও,
    পেয়েছে বড্ড লজ্জা!

    অন্তরে তে সেঁতার বাজে,
    অগ্নিবীণা কণ্ঠে বাজে,
    একটি গানই হৃদয় মাঝে,
    হাজার সুরে কেনো বাজে?

    যেথায় যেমন, সেতায় তেমন,
    সুর বেঁধেছি স্বার্থ মতন,
    এর সাথে আছি, আছি ওরও সাথে,
    আছি সবার সাথে!!

    গিরগিটি কহে,
    ” সত্যি করে বল দেখি,
    আছো কার সাথে?”
    মানুষ কহে, ” দুর বোকা!”
    আছি আমি স্বার্থের সাথে,
    বলো না কিন্তু অন্য কাওরে।

    আর কত নামলে নিচে!
    আবার তুমি মানুষ হবে!!
    শ্রাবণ দিনে চৈতালি হাওয়া,
    বন্ধ হবে যেদিন ভায়া।
    সেদিন আমি দেখবো ভেবে,
    মানুষ আমি হব কবে?

    9
    9 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar