-
১৬ – ই ডিসেম্বর
রেহানা আকতারবিজয় মোদের মাথার মুকুট
যুদ্ধে সবাই দিয়েছিল ছুট
পুরুষ শুধু ছোটেনি
ছুটেছে ও নারী
তাইতো আমরা আজ
বিজয়ের গান গাইতে পারি।
কত মহিমায়, কত ত্যাগের বিনিময়ে
বিজয় এনেছিল নারী-পুরুষ ,জ্ঞানী -গুণী
ও বাংলার দামাল ছেলে।
মনে-প্রাণে দেশকে ভালোবেসে
একতাবদ্ধ হয়েছিল নির্বিশেষে ।
কেউ করেনি বুলেটের আঘাতের ভয়
তাইতো হয়েছে আমাদেরই বিজয় ।
রক্তে রঙ্গিন করে এনেছে লাল সূর্য
সবুজের মাঝে তা শোভা পেয়েছে অপূর্ব ।
যুদ্ধের দিন গুণতে গুণতে রাত শেষে হয় ভোর
অবশেষে ১৬-ই ডিসেম্বরে কাটলো সে অপেক্ষার প্রহর।
আসলো বিজয়, উড়লো নিশান
১৬-ই ডিসেম্বরে অতি উল্লাসে
গাই তাই বিজয়ের গান ।14 Comments
Friends
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Mahbub Al Hasan
@mahbubkfdj
md.iqbal hussain
@loneliness-boy1
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Arif-Arian
@arif-arian
তুলি
@tultuli
Afifa Sultana
@afifa-sultana
কাব্য রঙ
@mahbuba-hasin



অতি চমকপ্রদ! অবিস্মরনীয় হয়ে থাকবে!!