Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 6 months ago

    বিজয়,
    রুবা”

    হে বিজয় লক্ষী একটি আস্তাকুঁড়ে,
    লুকিয়েছিলো তোমায় হায়েনার দলে।
    খুবলে খেতে তোমায় মেতেছিলো তাণ্ডবে,
    মোরা ছুটেছিলাম সেই তাণ্ডব রুখবো বলে।
    অট্টহাসিতে মেতেছিলো সেথা হায়েনার দলে,
    তাই দেখে সবাই জ্বলেছি করুণ দাবানলে।
    পুরেছি কতক মরেছি কতই তোমায় ফিরে পেতে,
    নিশ্চিহ্ন করেছি হায়েনারে শতো শোকের শক্তিতে।
    বুকে জড়িয়ে তোমায় ভুলেছি হারানো সব স্মৃতিকে,
    স্বস্তির হাত তুমি রক্ত, মাংসের দগদগে ঘায়ে।
    এক হয়েছিলাম সকলে তোমার দখল পেতে,
    শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ আর ধর্মের গণ্ডি পেরিয়ে।
    আজ কেনো শুনি তবে ক্রন্দন সুর বিজয়ের গগণে?
    আবার আসলো কোন জন্তু এ শান্তির চারিধারে!
    বন্য সে অভিযান রুখতে চলো ফের এক হই সবে,
    যেথা বিজিত হবে সব আক্রোশ বিজয়ের দ্বারে।
    চলো পথ চলি একাত্তরের দামাল বীর হয়ে,
    বাঁচাবো মোরা জননীকে শতো বিপদ হতে।
    মোরা এই শপথে নিদ্রা যাই কুসুম কোমল হয়ে,
    তোমার তরে আজও জেগে থাকি সময়ে অসময়ে।

    9
    7 Comments
Skip to toolbar