Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 6 months ago

        “বিজয়ের বাঙালি”
             – পি. কে. সরকার
    যে সাজে সাজাও তুমি নিজেকে,
    সকলে তোমায় বাঙালিই বলবে।
    যে রুপে তুমি হাজির করো নিজেকে,
    তবু  সবে বাঙালিই বলবে তোমাকে।
    যে দেশে তুমি করো না বাস,
    বাংলাদেশ তোমার নিবাস।
    যে ভাষায় তুমি বাঁধোনা গান,
    বাংলাই বাঙালির প্রাণের গান।
    এসো বন্ধু বাঙালি সবে,
    লাল সবুজের পতাকা তলে।
    বায়ান্ন থেকে একাত্তরে,
    হৃদয়ে নেও ধারণ করে।
    অমর একুশ থেকে মহান ষোলো,
    চেতনায়, ভালোবাসায় ধন্য করো।
    বাঙালির তেজদীপ্ত রক্ত স্রোতে,
    শত্রু সেনারা গেছে যে ভেসে।
    এসো বন্ধু বাঙালি সবে,
    প্রাণের মাঝে এসো,
    বাঙালি হয়ে বাঁচো।
    এসো বন্ধু বাঙালি সবে,
    জয় বাংলা বলি এক সাথে।
    জয় বাংলা, জয় বাংলা বলি,
    কাঁপিয়ে ভুবন মাতিয়ে তুলি।
    এসো বন্ধু এসো, হৃদয় মাঝে এসো,
    মুজিব আদর্শের পতাকা তলে এসো,
    মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ভালোবাসো।
    এসো বন্ধু, বলি এক সাথে, বুক হাত রেখে,
    “আমি গর্বিত, আমি বাঙালি,
    আমি গর্বিত, আমি বাংলাদেশে জন্মেছি।”

    10
    7 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar