Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • Profile picture of A.H.M.Rashid ul Hassan

    A.H.M.Rashid ul Hassan

    4 years, 6 months ago

    তোমার উৎযাপন আমার ঘেন্না

    দ্বিধান্বিত আত্ম পরিচয়ে আমার বেজায় ঘেন্না হয়,
    ক্ষমতা আর স্বার্থের দাবনলে যে জাতি অন্ধ তার জাতি ভুক্ত হতে আমার ঘেন্না হয়,
    বড় কষ্ট হয় সেই আত্ম ত্যাগের জন্য যা কেবলই হয়েছে ব্যর্থ,
    মুক্তির সেই সংগ্রাম ছিলো মোহ কেবল,হৃদয় স্পর্শিত হয়নি কখনো,
    দাসত্বের শৃঙ্খলিত কষ্টগুলো অনুধাবিত হয়নি রক্তে শতভাগ,
    তাইতো সংগ্রাম অতীত হয়,বিস্মৃত আর উপহাস হয় আত্মত্যাগ,
    আত্মসম্মান বিকিয়ে দিয়ে অবলীলায় শত্রুর পতাকা নিয়ে মাতো উল্লাসে,
    এখনো ওরা বলবার সাহস পায় এটা আমার দ্বিতীয় ঘর,
    এরপরও তোমারা দিবস পালন করো,রাঙ্গো লাল সবুজে,
    আমার জাতীয় সংগীতকে বিভক্ত করো সেই তুমি ধর্মের দোহাইয়ে,
    আমার খুব লজ্জা হয় এই বেহায়াপনা দেখে,
    ইচ্ছে করে……
    না ইচ্ছেরাও মরেছে ঘেন্না আর লজ্জায়।

    8
    3 Comments
Skip to toolbar