-
#কবিতা
সুবোধ তুই ফিরিস নাস্বার্থ আর অর্থের কাছে হেরে
সুবোধ আশ্রয় নিয়েছিলো শহরের দেয়ালে,
সহবাস দীর্ঘায়িত করবার বিজ্ঞাপন তাড়িয়েছে সেখান থেকেও,
সবাই মত্ত এক নির্লজ্জ আর বেহায়া খেলায়,
কারোরই চাইনা আর সুবোধ,বোধহীন সব বিকিকিনির মেলায়,
নগ্নতাই এখন সম্ভ্রম আর সম্ভ্রান্ত,
ঠকবাজী এখন সততার মাপ কাঠি।
অবিশ্বাসকে সাথী করে চাহিদার সিড়ি বাইছে সকলে,
পিষ্ট হচ্ছে প্রেম,হারছে ভালোবাসারা,
কোনঠাসা মানিবকতা হয়েছে সংখ্যালঘু,
কচিৎ অসদাচারের প্রতিবাদে মাথা তুললে,
কাটা পরছে সংখ্যাগুরুর গিলোটিনে,
বিচার না প্রহসন,প্রশ্ন করতে নেই,
কেবলই দেখে যেতে হয়,অন্ধের হাতি দেখবার মতো।
তাই অনুরোধ থাকবে,
সুবোধ তুই ফিরিস না এই অভিশপ্ত নগরে,
এখানে আর মানুষ নেই,আছে সব বোকচন্দর।5 Comments-
@drako সুবোধের সেই সুদিনের প্রত্যাশায়।
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
নোমান খালভী
@nomankhalovi
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Drako Shajib
@drako
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
অসীম রহমান
@ashim_rahman
Anik Uddin
@anik123uddin
মাহমুদুর রহমান মনা
@monamilkygmail-com



সব আধার পেরিয়ে একদিন জয় হবেই হবে। সেদিন ফিরবে সুবোধ। ফিরে আসবে আমাদের মাঝে। শুভেচ্ছা নেবেন।