-
কবি: মুহাম্মাদ আল-মামুন
কবিতা —মরণের পরে
—————-
মরণের পরে আমি চাঁদ হবো,
আলো দিয়ে আঁধারে তোমায় পথ দেখাবো,
শুধু তোমার জন্যে জোছনা হয়ে মাটিতে নামবো,
জোছনা স্নানে তুমি আমার পরশ নিবে,
চুপটি করে দখিনা জানালায় হানা দিব,
হাওয়ায় মিশে তোমার কেশে দোল খাব,
যখন তুমি নিঃসঙ্গতায় আকাশ পানে তাকিয়ে রবে,
জোছনা হয়ে তোমার সাথে সঙ্গ দিবো,
আমায় ভেবে তোমার বুকে উঠবে যখন ঝড়,
আমার আলোয় শান্ত হবে বাড়বে মনোবল,
স্মৃতির পাতা হাতড়ে যখন নয়ন ছল-ছল,
আমার আলো তোমার চোখে থাকবে সরাক্ষণ,
শোকগুলো সব ঢেকে দিবে সুখের আলিঙ্গন ,
কষ্ট তোমায় ছোবে না গো চাঁদের আলো পেয়ে,
যখন আমায় ভেবে উদাস হয়ে গগন পানে চাবে,
চাঁদ যে তোমার মলিন মুখে সুখের দ্যুতি দিবে,
দিনের বেলা আড়াল হতে নিবো তোমার পিছু,
একলা পথে আমিই সঙ্গী যতই থাকুক আঁধার- আলো,
মরণের পরে চাঁদ হবো,পূর্ণিমার আলো তোমায় দিবো।22 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010


কবিপ্রেম চির সজীব। শুভেচ্ছা নেবেন।