-
“বৃথাই আস্ফালন”
— পি কে সরকার
ভূলোক পৃষ্ঠে রাখিতে কর্তৃত্ব,
নিজ অধিকারে রাখিতে,
নিজ নামে করিতে –
সদা ব্যস্ত, সদা ব্যস্ত,
সদা মহাব্যস্ত সবে,
তব ভূপৃষ্ঠ রাখিতে দখলে,
মহাজনেও মহাব্যস্ত।
খণ্ডিত বিখণ্ডিত তব বসুধা-
মহাদেশে, দেশে, প্রদেশে,
ধর্মে, বর্ণে, গোত্রে, ভাষাতে,
ক্ষুদ্র ক্ষুদ্র কত সহস্র খণ্ডে,
বিভক্ত তব সৃষ্ট মনুষ্যে।
ওহে বিধি তব ধরাতলে,
পারিনে চলিতে অবাধে।
কেনো মনুষ্য গড়িলে,
পাখি নাহি করিলে,
নীলাম্বরে সীমাহীন উড়িতাম,
মুক্ত, স্বাধীন, অবাধে গাহিতাম।
হে প্রভূ তব বসুধা-
বেদখল করিলো কাহারা,
কবে কহিবে,” শুধুই অতিথি তাহারা। ”
নিজ ভাবিয়া খণ্ডিত করিছে যাহারা।
তব সৃষ্ট নৈসর্গিক প্রকৃতিরে,
নিজ নিয়ন্ত্রণে রাখিতে,
মহাব্যস্ত তব সৃষ্ট মনুষ্যে।
আকাশ মহাকাশ দখলে,
উড়িতে পারিবেনা কেহ অবাধে।
প্রকৃতির ভারসাম্য করিয়া বিনষ্ট,
অট্টহাস্য করিছে-
তব সৃষ্ট আজব প্রাণী মনুষ্য।
অবচেতন চিত্তে অজস্র ভাবনা,
অগোছালো এলোমেলো বেদনা-
সলিল, সমীরণ নিয়ন্ত্রণে,
দ্বায়িত দিতে যদি মনুষ্যরে,
জল বিনা তৃষ্ণার্ত প্রাণিকুলে;
আর বায়ু বিনা নিঃশ্বাস বন্ধে,
প্রাণিকুলে মরিত থরে থরে।
হে বিধাতা অন্তর্যামী ধন্য তুমি-
দাও নি নিয়ন্ত্রণ,
গ্রহ, নক্ষত্র, সলিল, সমীরণ,
রাখিয়াছ নিজ হস্তে,
নহিলে চড়া দামে,
করিত বাণিজ্য,
আজব প্রাণী মনুষ্য।10 Comments-
@pksarker Excellent.
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit



Congratulations