Profile Photo

Sajeeb Mohammad ArifOffline

  • sajeebmohammadarif
  • Profile picture of Sajeeb Mohammad Arif

    Sajeeb Mohammad Arif

    4 years, 5 months ago

    সর্দি জ্বর
    সজীব মোহাম্মদ আরিফ

    একটুখানি শরীর গরম
    কয়েক ফোঁটা সর্দি
    মায়ের আদেশ ডাক্তার দেখা
    নাইলে শেষে মরবি।
    কি আর করা গেলাম ছুটে
    ডাক্তার বাবুর কাছে
    ডাক্তার মশাই দেখেই বলে
    সময় কি আর আছে?
    এক্কেবারে শেষ মুহূর্তে
    এলেন আমার কাছে
    বিন্দুমাত্র দেরি হলেই
    জীবন যেত গাছে।
    একশ একটা টেষ্ট লিখে
    দিলেন আমার হাতে
    ছোট্ট করে ডায়গোনিষ্টের
    নামও লেখা তাতে।
    রিপোর্ট নিয়ে যেতেই বাবু
    বললো ভীষণ রেগে
    জীবাণু আর ব্যাকটেরিয়া
    বুকে আছে লেগে।
    ডজন খানেক ঔষধ দিলো
    পাঁচটা ভিটামিন
    তিনটি করে এন্টিবায়টিক
    মাত্র একুশ দিন।
    ফার্মেসিতে গিয়ে দেখি
    দশ হাজারের মেমো
    ঔষধেতে কাজ না হলে
    দিতে হবে কেমো।
    গাবরে গিয়ে সব ফেলিয়া
    চলে গেলাম বাসায়
    স্রষ্টা যদি দয়া করেন
    রইলাম বসে আসায়।
    দুদিন পরে সব সমাধান
    যায়নি শুধু ভয়
    ডাক্তার বাবুর কথাই যদি
    সত্যি সত্যি হয়।
    মাস পেরালো বছর গেলো
    এখনো সে ভয়
    আর কোন দিন কারো যেন
    সর্দি জ্বর না হয়।

    চাঁদপুর । ১২-১২-২০২১

    4
    2 Comments
Skip to toolbar