Profile Photo

UTTAM KUMAR BISWASOffline

  • uttamk
  • Profile picture of UTTAM KUMAR BISWAS

    UTTAM KUMAR BISWAS

    4 years, 6 months ago

    প্রেম
    ——–
    তোমাৱ মুখ কবিতাৱ মতো
    আঁকা যায় বিচিত্ৰ ৱঙে ৱঙে
    কল্পনায় উড়ে, বাস্তব বর্ণিল
    বসন্ত ফুলের রঙের রঙ যত।
    তোমার কথা আবৃত্তির মতো
    বৃষ্টির স্বতঃস্ফূর্ত ছন্দের শব্দ
    ঝমঝম লয়ে ঝড়ছে অবিরত।
    নীলাকাশ ভাবনা সেই অতল
    রাত দিনের ঘটনায় সমবেত
    শব্দহীন বেদনা শুধু অশ্রুজল।
    অবিরাম অব্যক্ত পংতিমালা
    তোমার চোখের পলকের মত
    গ্রথিত হয় না ছন্দে ছন্দমালা।
    স্মৃতিগুলো সারা বেলার সাথী
    সুর ছন্দে মনে বাজে সারক্ষণ
    তুমি আমার মিলাও আমাতে-
    চিরদিন আছো প্রেম দিবারাতি।

    —উত্তম, Dec. 24, 2022.

    13
    10 Comments
Skip to toolbar