Profile Photo

ভীষ্মদেব সূত্রধরOffline

  • পর্যায়ে
    —-

    ধীরে ধীরে সঞ্চালিত হতে থাকে গরল রক্ত,জীবন থেকে ছুটে পালানোর প্রবল ইচ্ছা নিজেকে আরো অজানা এক অন্ধকারে নিক্ষেপ করে।
    তবুও চলাচল থেমে নেই,এটা ওটার মধ্য দিয়ে মানিয়ে নিতে হয়,কিন্তু মানিয়ে নিচ্ছি এই বোধটুকু উঁকি দেয়না ভেতরে,মনের বিরুদ্ধে দাঁত কিরমির করে ছেড়ে দিচ্ছি সবটাই,প্রতিনিয়তই দূর থেকে শহরে আসতে হয় জীবনের মূল্যবান সময়টুকুর মূল্য দিতে,বাইরে থেকে চিড়িয়াখানার ভেতরটা দেখে আঁতকে উঠি,বস্তুত সেখানে পশুর চেয়ে নরপশুগুলো দেখে ঘৃণা জন্মে,লোহার শেলে বন্দি বাঘটি তার থাবা দিয়ে মাথা হেট করে মাংস খুঁড়ে খাচ্ছে,যেন দয়ায় বেঁচে থাকা,শেলে থাবা বসিয়ে হয়তো তার পালাতে ইচ্ছে করে নয়তো মেনে নিয়েছে আমার জন্মই কয়েদী খানায় থাকবার জন্যে।বন্যেরা বনে সুন্দরা শিশুরা মাতৃকোড়ে।
    বনের বাঘের সাথে তার সম্পর্কটা ভিন্নতর,পাখিগুলো মুক্তাকাশে ওড়ার বদলে খাঁচায় বন্দি,বড্ড মায়া হয় ওদের জন্য!
    তারপর শহরের আবর্জনা স্তুপের ভিড় ঠেলে আবার কিছুটা স্বস্তি মেলে যখন দক্ষিণে যাই,চাই চাই শব্দগুলো এত দূর পৌছোয় না।
    পরীক্ষার খাতায় গণিতের সূত্রগুলো জীবনের সূত্রের গড়মিল প্রকাশ করে,অর্ধ সমাপ্ত করে পরেরটায় হাত দিই,অংকসংখ্যাগুলো খাতা থেকে উঠে এসে গালে চড় কষে দেয়,তখন হঠাত্‍ কলম পিছলে বেরিয়ে পরে উদ্ভট জবানবন্দি,
    রেলগেটের এক কাপ চায়ের সাথে ধোঁয়া গিলে ফিরতি চলতে হয় শহর,শহর থেকে নীলকর বৈকুন্ঠ…
    স্বল্প সময়ের রঙিন বার্তা স্বল্প সময়েই নিমজ্জিত হয়,
    তারপর তরুণের সাথে কিছুক্ষণ আলাপচারিতা,মোড়ে এলেই সাইকেলটা কোলে মেলে খরা বৃষ্টিতে নান্দনিক সৃষ্টির গল্প করি,ভাল লাগে,পয়সার অভাবে ফটোগ্র্যাফিতে যুক্ত হয়েছি,কিছু কিছু আসে তাই দিয়ে চলে,মাঝে মাঝে পার্বণ এলে সময়টা দোকানের জন্য বরাদ্দ,এক মাস গায়ে গতরে কিংবা মানসিক ভাবে খেটে ভালই আসে কিন্তু পড়াশোনা যেন আঁধারে বানানের চেষ্টা,আমি যে খারাপ ছাত্র তা নই,প্রশংসা করছি না,এটা লিমিট ক্রস করবেনা।তবে এবারে দুটো ইয়ারের চাপে মস্তিষ্কে আগুন ধরেছে,আমি একটু শ্বাস নিতে চাই,খোলা মাঠেও কেমন দম বন্ধ হয়ে আসে,উফ।
    -ম্যাচ আছে তো?
    -পকেটে নিয়েই ঘুরি।
    -জ্বালা।
    ফকাত্‍ করে আগুন জ্বলে উঠলে রৌদ্রের তাপে নিজেকে জ্বলন্ত কাঠি বোধ হয়।শিটগুলো বেহায়ার মতো বাতাসে উড়তে থাকে,বেরিয়ে পড়ে গো টু স্টেটমেন্ট,ক্ষেত্রফল ইত্যাদি।চোখের সামনে নাচতে থাকে পৃষ্টা,এক কালে জটাধারী ঠাকুরদারা বছরের পর বছর উধাও থেকে ঘরে ফিরতো কারো মুখের মায়া জরো হলে,এসে দেখতো ছেলে তার টগবগে জোয়ান,মুখে দাড়ি গোফ,নিজেরা যেন মুখ থুবড়ে পড়তো,সাংসারিক জীবন ব্যবস্থায় জটাধারী পুরুষেরা সেই সময়েই ভোগ করেছে অপার স্বাধীনতা,পালিয়ে বেড়িয়েছে অর্ধেক জীবন কিংবা তার বেশি,একদিন জীবন তাদের থেকে পালিয়ে গেছে।
    সে সব খণ্ডিত ইতিহাস গাঁথা আছে কিন্তু খন্ড প্রোগ্রাম তার ধার ধারে না।ছেঁড়া ছুটা দলিলগুলো ফটোকপি করে ঘরে পৌছানোর দায়িত্ব আমার,দলিলের উপর স্ট্যাম্প আট আনা,
    চিড়িয়াখানা রোড ছেড়ে কিছুদিন টাউনহলের শহীদ মিনারের পাদ দেশে বসে ক্ষণিকের মুক্তি চেয়েছি,কয়েকটা গান শুনি,বাতুল মনে হয়,ছিঁচড়ে পোকাদের গুঞ্জনে ওটাও ছেড়েছি।
    তবুও চলতে হচ্ছে,কিন্তু চলত্‍শক্তি দৈহিক শক্তিরই ফসল মানসিক শক্তির নয়,কে যেন বলল,কাউন্সিলিং প্রয়োজন।
    আমি উন্মাদ পাগল হইনি,কিন্তু কিছুই ভাল লাগেনা,অনেকদিন পর একটা মোষের গাড়ি দেখে অবাক হলাম,মোষ দুটি কাঁধে পিঠে বয়ে নিয়ে যাচ্ছে সওয়ারী এবং বালি,পেশীগুলো টান টান করছে,ধীর গতিতে চলছে গাড়ি,নগ্ন সাইকেলটি থেকে নেমে হেঁটে যাই,সওয়ারী পিঠে কাঁধে চাবুক চালাচ্ছে,প্রতিবারই লম্বা দাগে শরীরের পশমগুলো উপড়ে উঠছে, পালাতে পারলাম কই,পালানোর কথা ছিল বহু আগে,সূর্যাস্ত হলে পৃথিবী কেমন অসুস্থ হয়ে পড়ে,সিটির লাইটগুলো জ্বলে ওঠে,পানা পুকুর ধারের কাছে খোটায় গাড়া দুটো ছাগল ঊর্ধ্বপানে চেয়ে আছে,মনিবের প্রতীক্ষায়,
    ভয় পাই বড্ড ভয় পাই জীবনকে,এভাবে চলতে গেলে একদিন পতন পতন হতে থাকবে।
    বাবার মুখের দিকে চাইতে পারিনা,বড় গলার কিছু বলবার অভ্যেস নেই,বাবারও না।কিন্তু তাকালেই বোধয় বাবা কাঁদছেন..অন্তরে,মা শুধু পিঠে হাত বুলিয়ে বলেন,ভাল আছিস তো বাবা?আমি অগ্রজ,অনুজ গ্যারাজের কর্মচারী,হিসেবের খাতায় মস্ত ভুল,পরীক্ষায় খাতায় রক্তফুল,আমি পারছিনা,কেন?আমার ভাল্লাগছেনা,কেন?দীর্ঘশ্বাস চাই,শ্বাস?অগোছালো তবু ঠাঁই!

    7
    4 Comments
Skip to toolbar