Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan is with Nipun Chandra and 43 others

    4 years, 5 months ago

    শাশ্বত সুমন্দ সব
    ➖➖➖➖➖➖➖➖➖
    মোঃ মনিরুজ্জামান খান

    তোমাকে সোজাসাপ্টা বলে রাখি_ শাশ্বত সত‍্যতার সুমন্দ সব ;
    কী করে ভুলে যাও আমারও রয়েছে একজন “সুমহান রব”!
    অবিশ্বাস্য যতো অনুগ্রহ আর পূণর্জীবন,দিয়েছেন
    অখন্ড হৃদয়ের মালিকানা :
    দুস্প্রাপ‍্য মুহূর্তগুলোর অনুমোদন না পেলে সূর্যোদয় সহজতর হতো না!
    তোমাকে যতদিন যতোক্ষণ যতোকিছু
    উদারচিত্তে ও ফুরফুরে মেজাজে দিয়েছি
    সেসবের কোন অনুরাগ’ই মাটি ফুঁড়ে আসেনি,
    সেই প্রতিপালক”কে জানিয়ে পেয়েছি ! তুমি অহং নিয়ে বলেছ তোমার সুরম‍‍্য
    অট্রালিকায় আমার না থাকাই উত্তম,
    না”ভালবাসার অভিনব কন্ঠশীলনে
    কঠোর তপস‍্যাকারী তুমি অন‍্যতম। খোলা চুলে যে আবেদন তুলেছিলে, হলুদ পকেটের সুগন্ধি এখনো চাঁপা ফুলে টাটকা !
    আমার যিনি “সৃজনকর্তা” তাঁর সৃষ্টি মনের নিরীহ
    আত্নবিশ্বাস ভেবে নিয়েছ হালকা,
    বিশ্বাস এমন এক সরল চৈতন‍্য,অটল অনুভূতির
    দেয়াল- অনাদায়ে তুমি অবিশ্বাসী ।
    তোমার স্নিগ্ধ ব‍্যবহার,কোমলমতি বুক, প্রিয় মুখের
    হাসিগুলো নিশ্চিহ্নে সেখানেও আগ্রাসী।
    চারটি হলুদ গোলাপের ভাগ‍্যে কী হয়েছিল
    পরিষ্কার কিছুই বলনি !
    একটি নান্দনিক মৃন্ময়ী পাত্র এবং সপ্তক বর্ণচ্ছটা
    চুড়ি,কানের দুলগুলোর কী হয়নি সৌন্দর্যহানি?
    আঃ! কি ভয়-শুণ‍্য নীরস গলায় পারলে বলতে…
    ভুলে যাবার কাজটি পারতে হয় ‘ !
    তুমি না হয় দাওনি কিছুটা জায়গা তোমার হৃদয়ে
    কিন্তু সে”তো “দয়াময়” ক্ষমাগুণে তাঁর”ই জয় !

    6
    6 Comments
    • চিরায়ত সুন্দরের পুজারি তুমি; তোমাকে জানাই অভিবাদন।

    • যথার্থই বলেছেন বন্ধু অভিমানী মন। অনবদ্য কবিতা। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।

    • Dear

      অভিমানী মন,

      অশেষ ধন্যবাদ।  বাহিরের হৃদয় সব সময় 

      সঠিক রূপটা অবলোকন করতে পারে না।

      কিন্তু সেই কাজটা পারে তোমার অন্তরচক্ষু !

      তোমাকে শুধু একটি কাজ করতে হবে। ওই

      চোখটিকে খোলা রাখতে হবে।

      তোমার বিশেষ মূল‍্যায়নে আমি ভীষণ অণুপ্রাণিত।  ভাল থাকুক তোমার অভিমানী মন। সুস্থ থাকুক তোমার হৃদয়।

    • প্রিয়বরেষু
      Drako Shajib ! শুভ সন্ধ্যায় তোমার উদারচিত্ত
      মন আলোকিত হোক। তোমাদের অনবদ‍্য প্রেরণায় আমি বেশুমার আনন্দে আবেগে আপ্লুত। আমার মনে হচ্ছে তুমি, অভিমানী মন,
      এবং আমার প্রিয় লেখক বন্ধু” রা বেশি বেশি
      প্রশংসা করে যাচ্ছ !
      তোমাকে অশেষ ধন্যবাদ বন্ধু । জয় হোক তোমার কলমের। ভাল থাকুক তোমার সুন্দর মন।
      ধন্যবাদে
      M.Zaman
      26.12.2021

    • বেশ লাগলো

    • ধন্যবাদ কবিপ্রিয়। আপনার সুন্দর উত্তর পেয়ে খুব আনন্দিত আমি। মন প্রাণ দিয়ে ভালোবাসি কবি ও কবিতাকে। ভালো থাকি সবে মিলে একসাথে।

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar