Profile Photo

Noorjahan TaniaOffline

  • Noorjahan-Tania
  • Profile picture of Noorjahan Tania

    Noorjahan Tania

    4 years, 5 months ago

    শিরোনামঃ লাল শাড়ি
    কলমেঃ নূরজাহান তানিয়া

    ছোট্টবেলায় এক পাড়াতো ভাই বলেছিল,
    বৌ হবি বুড়ি?
    কিনে দেবো হাট থেকে তোকে
    টুকটুকে লাল শাড়ি!

    আনন্দে নেচে উঠি আমি
    কি মজা! কি মজা!
    আমারও লাল শাড়ি হবে
    ঠিক পুতুলের মতো!

    মিষ্টি প্রেমের কাব্য লিখে
    দিয়েছিল কৈশোরে কেউ
    তার লেখা বধূয়া শব্দটি
    তুলেছে হৃদয়ে ঢেউ।

    কেমন করে যেন বেহাত হলো সে চিঠি!
    ছড়ালো প্রেম কাহিনি,
    বোঝাতে পারিনি কাউকে কিছুতে
    প্রেম আসলে হয়নি।

    নতুন জগতে অনুপ্রবেশ হলো
    লাল শাড়ি গায়ে,
    দুরুদুরু কাঁপা বুকে
    ভীরু ভীরু পায়ে।

    মলিন হতে শুরু করলো সেদিন হতে
    আকৈশোর বোনা স্বপ্ন,
    মানিয়ে নিতে আর মেনে নিতে নিতে
    রোজ হয় অন্তর্দন্দ!

    হৃদয়ের রক্তক্ষরণে একটু একটু করে
    লাল শাড়ি হয় ফিকে,
    স্বপ্নগুলো চোখের কোণ ছেড়ে
    পালালো কোন দিকে!

    3
    3 Comments
Skip to toolbar