Profile Photo

যুবক অনার্যOffline

  • jajan
  • Profile picture of যুবক অনার্য

    যুবক অনার্য

    4 years, 7 months ago

    ঈশ্বর সংক্রান্ত নীরবতা
    যুবক অনার্য

    ১.
    আত্মহত্যা করেও
    যিনি জীবিত থাকেন
    তিনিই ঈশ্বর

    ২.
    ঈশ্বর
    যার নিরাকারটাই আকার
    যার আকারটাই নিরাকার

    ৩.
    ঈশ্বর
    যে রচনাটি নেই
    অথচ রচয়িতা আছে

    ৪.
    ঈশ্বরহীন পৃথিবীও ঈশ্বরের
    যেহেতু অনুপস্থিত ঈশ্বরও – ঈশ্বর

    ৫.
    বিশ্বাসীর ঈশ্বর যিনি
    অবিশ্বাসীর ঈশ্বরও তিনি

    7
    2 Comments
Skip to toolbar