Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 6 months ago

    জীবনের বাঁকে

    জীবন কী এক বহতা নদী
    যা শান্ত মন্দ্রিত সুর লয়ে
    কোন সে অজানা পথে চলেছে বয়ে
    অক্লান্ত নিরবধি।
    বর্নিল তরঙ্গগুলো সর্পিল বাঁকে বাঁকে
    ঝিকিমিকি রোদের ফাঁকে
    জলতলের ক্যানভাসে
    সুখ দু:খ হাসি কান্নার ছবি আঁকে।
    এত স্বল্প পরিসরে
    এত মায়ার ডোরে
    বেঁধেছ আমায় কী আবেশের বাঁধনে,
    জীবনের মুখরিত ভাঁজে
    কৃষ্ণচুড়ার রক্তিম লাজে
    ভালবাসার প্লাবনে
    স্বপ্নগুলো মঞ্জরিত করে
    ফুলে ফুলে সাজাই ডালা।
    অতন্দ্রিলা বিহঙ্গেরা মোর
    আকুল পরিমলে বিভোর
    রামধনু রঙ-এ গাঁথে পুষ্পমালা
    মেঘে মেঘে ভাসিয়ে ভেলা
    কেটে গেল কত ক্লান্ত বেলা
    হাসি খুশী আনন্দের মধুর খেলা।
    পুষ্পমাল্যের কলিগুলো ঝরিয়ে
    সুরভীগুলো কোথা গেলো হারিয়ে
    হঠাৎ করে গাঢ় বন্ধুর পথে
    কাঁটা বিধেঁ গেল রন্ধ্রে রন্ধ্রে
    কঠিন উপলের আপতনে
    স্বপ্ন বাসরের বিচূর্ণভবনে
    কাশ ফুলের দীগন্ত গেলনা কো ছোয়া
    চোখে শুধু ফেনিল বাষ্পের ধোয়া
    এত ব্যথার প্লাবন বুকে নিয়ে
    তবুও কেন একাকী জোনাকী হয়ে
    জীবনকে নিতে হয় বয়ে
    ধুসর আকাশ নিয়ে কাটাতে হয় অনি:শেষ রাত
    কখনও কী সোনালী জোছনা নিয়ে উঠবেনা মায়াভরা চাঁদ
    ক্লান্তময় আঁখিদুটো তবুও চায় শ্রান্তি
    কাটিয়ে উঠতে চায় সকল হতাশা আর গ্লানি
    নৈরাশ্যের অনুজ্জ্বল অম্বরে উঠবে কী আলোর ঝলকানি
    ক্রন্দসী বিহগেরা খুলে রাখে স্বপ্নের বাতায়ন
    তিমিরের প্রহরশেষে কখন বইবে শান্তির সমীরণ
    দিকচক্রবালে পূর্ণ শশী
    মেলে দেয় তার জোছনার উত্তরী
    আমোদিত অনিলে দোলে পুষ্প মঞ্জরী
    জীবনকে সাজাতে আসে আশার পাঞ্জেরী
    অপ্রাপ্তির হিসাব এর খাতা পেছনে ফেলে
    নতুন পথের দিশারীর প্রদীপ জ্বেলে।

    7
    5 Comments
Skip to toolbar