-
চেনা সুর অচেনা রাত্রি
================হেমন্তের মোহনীয় এই রাত্রিতে
কে যেন ডাকছে মোরে
ভাঙা সুরে ভেসে ভেসে আসে
ঝিঝি পোকার করুণ আর্তনাদ।অচেনা ফুলের গন্ধে
মাথা কেমন ঝিম ঝিম খেলে
ঢেউয়ের মত আল্পনা একে উড়ছে
মেঘরোদ্রুর চাঁদের নাচন।হু হু বুক ভরে ভেসে যাচ্ছে
প্লাবিত নদী
নদীর নাম কী
জানা নেই।তবুও জল তার ছাপিয়ে গেছে বহুদূর
নিঃসঙ্গ রমণীর মত করে স্থির থাকে
জড় পালঙ্কে-
কোন চেনা পাখির আহবানে
বুকে তার কাঁপন তোলে
ও পাড় থেকে ভাঙা সুরে ভেসে আসে
হারিয়ে যাওয়া বেয়ালাওয়ালা লোকটার
পথ ভোলানো গান।ভেসে আসে
ভেসে আসে
শুধু ছুঁয়ে যায় রাত্রির শেষ প্রহর
বিন্দু বিন্দু শিশির দানায়—কবির ছদ্মনাম ‘ওনিনেচি’ রচনা কাল – ০৫/১১/২০২০, প্রথম প্রহর, মেহেন্দিগঞ্জ।
2 Comments
Friends
জেবুন্নেছা জেবু (কবি সাহিত্যিক)
@jebun-nesa-jebu
Jubayer Al Mahmud
@jubayer
Drako Shajib
@drako
MH Milton
@mh-milton
পি.কে. সরকার
@pksarker
নাদিম হোসাইন
@nadim-hossain
Shakil sardar
@sk114291
Abu Taher Abdullah
@abutaher
Md. Nadeem Mahmud
@md-nadeem-mahmud


কাঁদো না; প্রেম আসবে তোমার দ্বারে বসন্ত বাতাস হয়ে।