-
ভালোবাসার আত্মঘাত
রেহানা আকতারআঘাত দিয়েছে বলে নাহি দিও অভিশাপ
তাতে তুমি ও যে কাঁদবে আড়ালে ,ছাড়বে দীর্ঘশ্বাস
করেছিলে তাকে সর্বোচ্চ বিশ্বাস ,ভালোবেসেছিলে একরাশ
দিওনা দিওনা কভু তাকে অভিশাপ ।।
অভিশাপের আগুনে জলে পুড়ে হবে সে যখন ছাই
তুমি ও কি একটু ও জ্বলবে না , দাঁড়ায়ে রবে কি ঠাঁই ?
বুঝে না বুঝে করেছে যখন তোমাকে প্রচন্ড আঘাত
বুঝে নিও চেনা এই মানুষটির পিছনে রয়েছে কারো হাত।
ক্রোধের ঘোর কেটে থাকবে সে যখন একাকী নিরালায়
দু ফোটা অশ্রু চোখ থেকে গড়াবে তোমারি বেদনায় ।
আত্মার আত্মীয় হয়ে বসে আছে সে মনের কোণে
সবারই তো হয়না ডিলিট ডিজিটালের ডিজিটালি গুণে ।
আঘাত দিয়েছে বলে পায়নি কি সে যন্ত্রণা
সুযোগ পেলে সবাই দেয় সম্পর্ক ছেদের কুমন্ত্রণা ।
মানুষের কু – মন্ত্রণার ফাঁদে পড়ে
নিজের চাওয়া-পাওয়ার ইচ্ছেটাকে গলা টিপেই মারে ।
ভেবোনা তুমি হেরে গিয়েছ, ডুবে গিয়েছ অথৈ সাগরে
তোমাকে হারিয়ে সেও ডুবে আছে না পাওয়ার কষ্ট নীড়ে ।10 Comments-
সুন্দর কবিতা।
খুব সুন্দর বলেছেন লেখকপ্রিয় @pksarker। শুভেচ্ছা নেবেন সকলে।
Friends
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Mahbub Al Hasan
@mahbubkfdj
md.iqbal hussain
@loneliness-boy1
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Arif-Arian
@arif-arian
তুলি
@tultuli
Afifa Sultana
@afifa-sultana
কাব্য রঙ
@mahbuba-hasin




প্রেমের ওপিঠে থাকে অবহেলা; কেঁদো না তবু।