-
ছাপ
======================বড় মাটির চুলাতে দুখানি বাঁশ গুজে দেয় জামিলা। দাউদাউ করে জ্বলে উঠে আগুন। লোহার কড়াইতে সেদ্ধ হচ্ছে ধান। হাজির হয় রফিক-সফিকের দল— কই গো দাদী কী করো? ভালো আছ?
জামিলার কুঁচকানো গালে হাসির আভা— সর সর… তোদের ভুটের কথা আমি শুন্তি পারব না।
–দাদী, ভুটভাট ছাড়ো, কথা তো কইবা দুটা।
–ঘাটের মড়া, ঘরের কাজ করগা, ক্ষেতে যাগা, প্যাটে ভাত হবে। ভুট দিয়ে কি হবে?জামিলা চুলার আগুন আরও তেজ করে।
–তা বল্লি হয় দাদী। দাদা করেনি রাজনীতি?
–তোর দাদার কথা কইস না। হাড় মাস জ্বালায়ে এক করে দিল। জীবনডা কয়লা হয়ে গেল মিনসের ঘর করতে করতে। রাজনীতি করে পোদানমনতি হবে মিনসে। দিন নায়, রাত নায় রাজনীতি করত্যাছে।রফিক-সফিকের দল বিপদ বোঝে। দাদার বিরুদ্ধে কথা শুরু হলে শেষ হবে না। কথা ঘোরায়।
রফিক বলে– দাদী কিসে যাবা, বলো। মটর সাইকেলে যাবা?
সফিক বলে— দাদী মটরে পড়ে যাবা, রিকসা পাঠায় দিমু, তুমি আমাদের রিকসায় যাবা ভোট দিতে।
জামিলা চ্যালাকাঠ তুলে— সুমুখ থেকে যা। ভুটের কথা বলিস তো পুড়ায়া দিব।
রফিক বলে— মনে রাখিও, আমার চিহ্ন পা। পা না হলে কি তুমি হাঁটতে পারবা? পারবা না, তাই পায়ে ছাপখান দিও।
সফিক বলে— পা না হলেও জীবনে বাঁচবা। হাঁড়ি না থাকলে কীসে রাঁধবা? ছাপখান হাঁড়িতেই দিও।
জামিলা সেদ্ধ ধান উঠোনে ফ্যালে। শুকায়। আবার কড়াই ভর্তি করে। বিড়বিড় করে বলে— ভুট আর ভুট। রোজ লেগে আছে ভুট। খাওয়াদাওয়া নায়, দু দণ্ড ঘরে বসা নায়।
বিড়বিড় করতে করতে পান্তাভাত ভর্তি সানকি নিয়ে বসে জ্বলন্ত চুলার একপাশে।
ষাট বছরের কুঁচকে যাওয়া চোখ চিকচিক করে উঠে। দীর্ঘশ্বাস পড়ে জামিলার— কত করে বুলেছিনু যাস না ব্যাটা। রাজনীতি চাষার কাজ না। শুনল না। বলে, মা আমি রাজনীতি করছি না। দ্যাশের কাজ করছি। এই তোর দ্যাশের কাজ। মাটা ক্যামনে একলা হয়ে গ্যাছে, দেখতি পাস। তোর দেহখানও যদি মিলত। একটুকু ছাপ তোর যদি পেতাম।
টপটপ করে বয়ে চলে অশ্রু। চুলার আগুন নিভে যায়। একলা বসে থাকে জামিলা।
@হাসনাতের হস্তাক্ষর
7 Comments-
@drako আপনার স্পৃহা আমাকে মুগ্ধ করে
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
জিকরুল ইসলাম
@zikrul
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
তাজুল ইসলাম তন্ময়
@tazulumgmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d
ফরহাদ আহমেদ
@forhad2004
অসীম রহমান
@ashim_rahman
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
AdabenTatali
@adabentatali



শুভেচ্ছা !