Profile Photo

জেবুন্নেছা জেবু (কবি সাহিত্যিক)Offline

  • Jebun-Nesa-Jebu
  • তারিখ ০২/০১/২০২২ ইং
    শিরোনাম –“ভালোবাসা প্রেম নয়”
    কলমে –জেবুন্নেছা জেবু
    —————————————————————
    মায়াময় পৃথিবীতে ভালোবাসা ও প্রেম এক নয়
    প্রেম বয়সের প্রয়োজন ঘূরে ফিরে ভালোলাগা,
    ভালোবাসা চিরন্তন অফুরন্ত স্বার্থহীন কল্যাণময়
    সৃষ্টির প্রতি স্রষ্টার দয়া বাবা মায়ের মতো সে মায়া।

    প্রেম হলো লেনাদেনা তাই ভালোবাসা প্রেম নয়
    চলার পথে ভালো লাগায় যদিও বন্ধুস্বজন হয় ,
    চাইলেই মনের মতো মন কভু পাওয়া হয় না
    জীবনকে কোন নিয়মের সংজ্ঞায় বাধা যায় না।

    প্রেমের অপূর্ণ রসায়ন করে নিত্য হতাশ
    ভালোবাসার বিনাশে মনের হয় সর্বনাশ,
    বৃষ্টি আকাশের বন্যা নয় রৌদ্রেরই সৃষ্টি
    ক্ষনে ক্ষণে বদলানো মানবের চিরন্তন রীতি ।

    জোয়ার ভাটার জীবন স্বরূপ যেনো বিবর্ণ মন
    প্রেমে ও হয় বন্যা ঝড়বৃষ্টি খরা অনাবৃষ্টি তুফান,
    ধংসের কারণ অতি বাড়াবাড়ি হয় ছন্দ পতন
    প্রেম হলো জল ভালোবাসা মানে ক্স্টময় মরণ।

    প্রেম , বিয়ে, সংসার , ভালোবাসা , সন্তান , জীবন বৃষ্টি,সাগর ,জোয়ার ভাটা,আকাশ,মেঘ সময় মন ,
    প্রেমে আছে হরেক ধরন কখনো বা সুখের মরণ
    ভালোবাসা সে বাবা মায়ের মতো স্বর্গীয় চিরন্তন ।

    সর্বদা চাওয়া পাওয়ায় অতৃপ্ত ব্যাকুল মানব মন
    সবুজের মাঝে নদী বয়ে চলে নিরন্তর কোলাহল , শুদ্ধতায় পাপ হতে দূরে নিশ্চিত থাকুক প্রিয়জন
    সেই ভালোবাসার প্রতীক্ষায় কাটে যেনো প্রতিক্ষণ।

    ত্রিভুবনে সর্বজনে হতে চায় পরিশ্রম হীন ধনী
    জ্ঞানের আলোয় হয় অনেকে গুণী ও সম্মানী ,
    সুখের আশায় করে ধন তবুও হয় না কেউ সুখী
    ভবের মেলায় রঙ্গ খেলায় সব টুকুই যে ফাঁকি॥

    _____________________

    9
    8 Comments

Friends

Profile Photo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
Profile Photo
তুবা
@zariyaat
Profile Photo
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Profile Photo
Zahidul Jamy
@zahidul
Profile Photo
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
Profile Photo
mononesh-das
@mononesh-das
Profile Photo
Asif Rahman
@asifaaron62
Profile Photo
AdabenTatali
@adabentatali
Skip to toolbar