Profile Photo

Risvy AhmedOffline

  • RISVY
  • Profile picture of Risvy Ahmed

    Risvy Ahmed

    4 years, 5 months ago

    নিষ্প্রাণ জীবনালয়
    রিজভী আহমেদ

    কন্টকে পরাভুত বিশুভ্র শ্বেত সুখ
    দুখের আঁধারে বাঁধিয়া সুখের তরী,
    গাহি অপার আলোকে প্রভাত ফেরীর গান।
    প্রাণের গোচরে অঙ্কিত মায়া মুখ
    বিষন্নতায় ভুগিছে বহুকাল।
    স্বপথের ধারে ধারিছে নূতন
    কেতনের পতাকালয়ে,
    বহু বিষন্ন কথাসম ফের
    আপনা নিত্য ক্ষয়ে।
    মোর সকল চাওয়ায় পাওয়া শুধু
    ক্ষীণ চিত্তের মত্ত বিনোদিতা।
    আহারে যবে চন্দ্র উদিত
    সুরুজ উদিত গায়,
    সে মধুক্ষণে তোমারে চাহিতে
    নব বৈষ্ণব উছলায়।
    নিষ্প্রাণ দেহে নাহি ঝড় বহে,
    নাহি স্পন্দন কভু ধারে,
    জীব তব নিষ্প্রাণ আজি
    কঠোর ধরনী পরে।

    9
    4 Comments
Skip to toolbar