-
শলাকা
============‘‘সমস্যা বুঝলে, খেজুরের রসে শেষ চুমুকটা দিয়ে রফিউদ্দিন বলল, আবার বাড়সে করোনা ‘’
আতাউল মাওলা খেজুরগাছটার দিকে তাকিয়ে বলল, ‘‘বয়স কত হলো?’’
রফিউদ্দিন বলল, তেষট্টি…
‘‘আরে ধুর…তোমার না, গাছটার…’’
রফিউদ্দিন বলল, কে জানে….
আতাউল বলল, ‘‘জ্যোতির বউটাকে এখানেই সাপে কামড়েছিল না?’’
রফিউদ্দিন বিরক্তির সঙ্গে বলল, ‘‘ওই নষ্ট মেয়েছেলেকে নিয়ে আবার সাতসকালে আলোচনা কেন…’’
‘‘কেন তোমার ছেলের সঙ্গেই তো ফষ্টিনষ্টি করতে অত রাতে এখানে এসেছিল, গোটা গাঁ জানে…’’
রফিউদ্দিন ভেংচে বলল, ‘‘গোটা গাঁ জানে…জানুক….এই রফি ওতে পরোয়া করে না…’’
আতাউল মাওলা বলল, মেয়েটা আসলে খুব বিরক্ত করছে বুঝলে….আমি সাধনায় বসলেই চলে আসছে….
রফিউদ্দিনের মুখটা শুকিয়ে গেল…বলল, ‘কি…কি চায় সে?’
‘‘তোমাকে হে….সেদিন রাতে তোমার ছেলে এসেছিল…এ কথা তো তুমি রটিয়ে ছিলে…ছেলেটা ভালো বলে মেনে নিল…বাপের কুকীর্তি ঢাকতে, এসেছিলে তো তুমি.. ’’
রফিউদ্দিন অস্থির হয়ে বলল, ‘‘আরে ওসব ছাড়ো, আমায় চায় মানে কি ’’
‘‘তুমি টুক করে অপঘাতে কেটে পড়ো…এই আর কি, আর কি চাইবে…’’
রফিউদ্দিন বলল, ‘‘যত্তসব… ওই নষ্ট মেয়েছেলের জন্য নাকি আমি প্রাণ দেব’’
‘‘তাকে এ রাস্তায় নামিয়ে এনেছিল কে রফিউদ্দিন?’’
রফিউদ্দিনের মুখটা লাল হয়ে গেলো। সকালের সূর্যের আলোয় পাকা পেয়ারার মত গালদুটো ফুলিয়ে সে বলল, ‘বেশ করেছি…’
‘‘সে না হয় করেছ… কিন্তু যা হওয়ার তো হয়েই গেল…’’
রফিউদ্দিন ভুরু কুঁচকে জিজ্ঞাসা করল, ‘কি?’
‘‘তোমার বাঁ পায়ের গোড়ালির উপরে দুটো রক্তের বিন্দু জমে কেন? কেটে গেল….বুঝলে না….সবই নিয়তি রফি.. ওই দেখো….শুয়ে আছেন তিনি…’’
কালো সাপ একটা কিছুটা দূরে পুকুর ঘেঁষে শুয়ে।
রফিউদ্দিন কুলকুল করে ঘামছে এই শীতেও। আমার শ্বাসকষ্ট হচ্ছে মাওলা…আমার বুকে অসহ্য যন্ত্রণা… আমি… আমি…..রফিউদ্দিন খেজুর গাছটার তলায় পড়ে গেল।
রফিউদ্দিন শেষ। আতাউল মাওলা নাড়ি দেখল। নেই। পুকুরের পাড়ে পড়ে থাকা রাবারের সাপটা ব্যাগে ভরে নিল। রফিউদ্দিন খেজুর গাছে ওঠার সময় যে সুক্ষ্ণ শলাকাদুটো দিয়ে তার পায়ে ফুটিয়েছিল সে দুটো পুকুরে ফেলে দিল। আতাউলের হাতে ম্যাজিক আছে, ডাক্তারবাবু বলতেন, যখন সে কম্পাউন্ডার ছিলো।
আতাউল মাওলা ধানক্ষেতের আল দিয়ে ফিরছে। আরো অনেক মানুষকে সরিয়ে দিতে হবে। নিঃশব্দে। নইলে জীবনটা পানসে হয়ে যাবে।
@হাসনাতের হস্তাক্ষর
9 Comments-
@ovimanimon ধন্যবাদ
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 January 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
ফরহাদ আহমেদ
@forhad2004
সাব্বির হোসেন।
@shadowhunter3d
তাজুল ইসলাম তন্ময়
@tazulumgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
জিকরুল ইসলাম
@zikrul
ইফতিশা খানম
@eftishakhanam
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
অসীম রহমান
@ashim_rahman
Prithula Zaman
@prithula



গ্রাম জীবনের চিত্র। অভিনন্দন।