-
আমরা কাল আকাশে উড়েছিলাম,
আকাশের এতো উপরে; যে আবাবিল পাখিরা
নেমে এসে আমাদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছিলো।
আমরা তখন পৃথিবীর সমস্ত ক্ষুধার্তের প্রতীক,
আমাদের কাছে নিউমার্কেট-মুক্তমঞ্চ-পদ্মাগার্ডেন ছিলো ডাস্টবিন; খাবার তুলে খাওয়ার ডাস্টবিন।
আমাদের বুভুক্ষু চাহনি দেখে যখন সবাই অবাক হয়েছিলো,
জিজ্ঞেস করেছিলো আমরা কোথা থেকে এসেছি।
তখন বলেছিলাম,”আমরা পৃথিবীর প্রতারিত সন্তান,
আমরা খাদ্যের বদলে গোলাপ চেয়েছিলাম
কিন্তু আমাদের খাদ্য ও গোলাপ দুটোই কেড়ে নেওয়া হয়েছে”।
অতঃপর তারা আমাদের দুপাশ থেকে সরে গেলো,
আমরা আবারও উড়লাম;একেবারে সকাল পর্যন্ত।9 Comments
Friends
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
আর্য
@arjo
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
Zahidul Jamy
@zahidul
Shoriful Shoron
@shoriful-shoron
Mizan Rahman, Editor: Dainik Journal Asia
@mizan-rahman
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
তুবা
@zariyaat
Jannatun Nur
@jannatun-nur


Best wishes