-
“একটি চিরকূট”
রুবা’আমি কম্পিত হস্তে লিখেছি তোমার নামে,
আসে যদি আশিবিষ কভু ফনা তোলে!
জেনে নিও নেবো তার বিষরস আপন ভালে।
বলে বলে লিখে লিখে সঁপিলাম ভাবাবেগ সর্পে,
বুঝেনা অবুঝ মন তাড়া খেয়ে খেয়ে ফিরে।
যখন মন বিষম খায় চলে আসে চিরকূট সম্মুখে।
চেতনার ত্যাগ বাণী সদা ডাকে আগেপিছে,
শিকল বিহীন জেলখানাতে পরে থাকি মাটি চাপড়ে।
সমরগীতি গায় যখন কানের পাশে সকলে,
আমার চিরকূট নীতি মাড়ায় সে সব পদতলে।
এ বলে ও বলে যাগো এবার আপন জাগরণে,
মন বলে পুষিবো আপন বচন অচেনার পরে।
এমনি হাজার গল্প মাতে বাংলার ঘরে ঘরে,
ভারাক্লান্ত নারীমন তবু বাঁচে ছোট্ট কিছু দায়ের তরে।14 Comments
Friends
Ekhtiar Uddin
@ekhtiar2003
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
Abrar Jahin Ratul
@abrar123
অর্পিতা ঐশ্বর্য
@orpita-oyshorjo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
পি.কে. সরকার
@pksarker
Santo Chowdhury
@santo-chowdhury


শুভেচ্ছা ও অভিনন্দন!